আও ইঊবিকহুন্না বিমা-কাছাবূওয়া ইয়া‘ফু‘আন কাছীর।উচ্চারণ
অথবা তার আরোহীদের বহু সংখ্যক গোনাহ ক্ষমা করেও তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন। তাফহীমুল কুরআন
কিংবা (আল্লাহ চাইলে) মানুষের কোন কোন কৃতকর্মের কারণে জাহাজগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং পারেন অনেককে ক্ষমাও করতে।মুফতী তাকী উসমানী
অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন।মুজিবুর রহমান
অথবা তাদের কৃতকর্মের জন্যে সেগুলোকে ধ্বংস করে দেন এবং অনেককে ক্ষমাও করে দেন।মাওলানা মুহিউদ্দিন খান
অথবা তিনি তাদের কৃতকর্মের জন্যে সেইগুলিকে বিধ্বস্ত করে দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন;ইসলামিক ফাউন্ডেশন
অথবা তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে তিনি ধ্বংস করে দিতে পারেন, আবার অনেককে তিনি ক্ষমাও করেন।আল-বায়ান
কিংবা তিনি ওগুলোকে ধ্বংস করে দিতে পারেন তাদের উপার্জিত পাপের কারণে, আর প্রকৃতপক্ষে তিনি তো (তাদের) অনেক দোষ-ত্রুটিই ক্ষমা করে দেন।তাইসিরুল
অথবা তারা যা অর্জন করেছে সে-জন্য তিনি সেগুলো ভেঙেচুরে ফেলেন, আর তিনি অনেকের থেকে মাফও করে দেন, --মাওলানা জহুরুল হক
৩৪. অথবা তিনি তারা যা অর্জন করেছে তার কারণে সেগুলোকে বিধ্বস্ত করে দিতে পারেন। আর অনেক (অর্জিত অপরাধ) তিনি ক্ষমাও করেন;
(৩৪) তিনি তাদের (আরোহীদের) কৃতকর্মের জন্য নৌযানগুলিকে ধ্বংস করে দিতে পারেন(1) এবং অনেককে তিনি ক্ষমাও করেন।(2)
(1) অর্থাৎ, সমুদ্রকে নির্দেশ দিলে তাতে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে এবং তারা তাতে ডুবে যাবে।
(2) তা না হলে সমুদ্রে সফরকারীদের কেউ নিরাপদে ফিরে আসত না।