আফালাম ইয়াছীরূফিল আরদিফাইয়ানজুরূকাইফা ক-না ‘আ-কিবাতুল্লাযীনা মিন কাবলিহিম ক-নূআকছার মিনহুম ওয়া আশাদ্দা কুওওয়াতাঁও ওয়া আছা-রন ফিল আরদিফামাআগনা-‘আনহুম মা-ক-নূইয়াকছিবূন।উচ্চারণ
সুতরাং এরা কি ১১১ এ পৃথিবীতে বিচরণ করেনি, তাহলে এরা এদের পূর্ববর্তী লোকদের পরিণতি দেখতে পেত? তারা সংখ্যায় এদের চেয়ে বেশী ছিল, এদের চেয়ে অধিক শক্তিশালী ছিল এবং পৃথিবীর বুকে এদের চেয়ে অধিক জাঁকালো নিদর্শন রেখে গেছে। তারা যা অর্জন করেছিল, তা শেষ পর্যন্ত তাদের কাজে লাগেনি। তাফহীমুল কুরআন
তবে কি তারা ভূমিতে বিচরণ করে দেখেনি, তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণাম কী হয়েছে? তারা সংখ্যায় তাদের চেয়ে বেশি ছিল এবং শক্তিতে ও পৃথিবীতে রেখে যাওয়া কীর্তিতেও তাদের উপরে ছিল। তা সত্ত্বেও তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।মুফতী তাকী উসমানী
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি ও দেখেনি তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোন কাজে আসেনি।মুজিবুর রহমান
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখত, তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশী এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল, অতঃপর তাদের কর্ম তাদেরকে কোন উপকার দেয়নি।মাওলানা মুহিউদ্দিন খান
এরা কি পৃথিবীতে ভ্রমণ করে নাই ও দেখে নাই এদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল ? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোন কাজে আসে নাই। ইসলামিক ফাউন্ডেশন
তারা কি যমীনে ভ্রমণ করেনি, তা হলে তারা দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল? তারা যমীনে ছিল তাদের চেয়ে সংখ্যায় অধিক, আর শক্তিতে ও কীর্তিতে তাদের চেয়ে অধিক প্রবল। অতঃপর তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।আল-বায়ান
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে তারা দেখত, তাদের পূর্ববর্তীদের পরিণতি কী হয়েছিল। দুনিয়ায় এদের চেয়ে তারা সংখ্যায় অধিক ছিল, আর শক্তি সামর্থ্য ও কীর্তি চিহ্নে বেশি প্রবল ছিল। কিন্তু তারা যা অর্জন করেছিল তা তাদের কোন উপকারে আসেনি।তাইসিরুল
ওরা কি তবে পৃথিবীতে পরিভ্রমণ করে নি, তাহলে ওরা দেখতে পেতো কেমন হয়েছিল তাদের পরিণাম যারা ওদের পূর্ববর্তী ছিল? তারা ওদের চেয়ে অধিকসংখ্যক ছিল আর শক্তিতে প্রবলতর ও দুনিয়াতে কীর্তিস্থাপনে ছিল পারদর্শী। কিন্ত তারা যা অর্জন করে চলেছিল তা তাদের কোনো কাজে আসে নি।মাওলানা জহুরুল হক
১১১
এটা সমাপ্তিসূচক বাক্য। এ অংশ পাঠ করার সময় ৪, ৫ ও ২১ আয়াত ক’টি আরেকবার দেখে নিন।
৮২. তারা কি যমীনে বিচরণ করেনি তাহলে তারা দেখত তাদের পূর্ববর্তীদের পরিণাম কেমন হয়েছিল? তারা যমীনে ছিল এদের চেয়ে সংখ্যায় বেশী এবং শক্তিতে ও কীর্তিতে বেশী প্রবল। অতঃপর তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।
(৮২) ওরা কি পৃথিবীতে ভ্রমণ করে দেখেনি ওদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল?(1) পৃথিবীতে তারা ছিল ওদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিকতর প্রবল।(2) তারা যা করত, তা তাদের কোন কাজে আসেনি। (3)
(1) অর্থাৎ, যে জাতিরা আল্লাহর অবাধ্যতা করেছে এবং তাঁর রসূলদেরকে মিথ্যাজ্ঞান করেছে, তাদের দরকার নিজেদের অঞ্চলে বিদ্যমান বস্তিগুলোর ধ্বংসাবশেষ ঘর-বাড়ি ও পরিত্যক্ত জিনিসগুলো দেখা এবং তা নিয়ে চিন্তাভাবনা করা যে, তাদের পরিণাম কি হয়েছে?
(2) অর্থাৎ, ঘর-বাড়ি, কারখানা এবং ক্ষেত আকারে তাদের ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে থাকা জিনিসগুলো প্রমাণ করে যে, তারা কারিগরি ও শিল্পকলার ময়দানে তোমাদের থেকেও অনেক উন্নত ছিল।
(3) فَمَا أَغْنَى তে مَا অক্ষরটি জিজ্ঞাসাসূচক হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। নেতিবাচকের অর্থ তো তরজমা থেকেই পরিষ্কার। কিন্তু যদি জিজ্ঞাসাসূচক হয়, তবে অর্থ হবে, তারা যা করত তা তাদের কি কাজে এসেছে? অর্থ একই যে, তাদের উপার্জন তাদের কোন উপকারে আসেনি।