ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ

ছু ম্মা কীলা লাহুম আইনা মা-কুনতুম তুশরিকূন।উচ্চারণ

অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে; এখন তোমাদের সেসব ইলাহ কোথায় যাদেরকে তোমরা শরীক করতে। ১০২ তাফহীমুল কুরআন

তারপর তাদেরকে বলা হবে, কোথায়, যাদেরকে তোমরা (তাঁর প্রভুত্বে) শরীক করতে?মুফতী তাকী উসমানী

এরপর তাদেরকে বলা হবেঃ কোথায় তারা যাদেরকে তোমরা তাঁর শরীক করতে –মুজিবুর রহমান

অতঃপর তাদেরকে বলা হবে, কোথায় গেল যাদেরকে তোমরা শরীক করতে।মাওলানা মুহিউদ্দিন খান

পরে এদেরকে বলা হবে, ‘কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে, ইসলামিক ফাউন্ডেশন

তারপর তাদেরকে বলা হবে, ‘কোথায় তারা, যাদেরকে তোমরা শরীক করতে-আল-বায়ান

অতঃপর তাদেরকে বলা হবে- তারা কোথায় তোমরা যাদেরকে (আল্লাহর) শরীক গণ্য করতেতাইসিরুল

তখন তাদের বলা হবে -- "কোথায় আছে তারা যাদের তোমরা শরিক করতে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০২

অর্থাৎ তারা যদি সত্যিই রব হয়ে থাকে কিংবা প্রভুত্বে শরীক থেকে থাকে এবং বিপদের মুহূর্তে তারা তোমাদের কাজে আসবে এ আশায় তোমরা তাদের দাসত্ব করে থাকো তাহলে এখন তারা তোমাদেরকে উদ্ধার করছে না কেন?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৩. পরে তাদেরকে বলা হবে, কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে,

তাফসীরে আহসানুল বায়ান

(৭৩) পরে ওদেরকে বলা হবে, ‘কোথায় তারা, যাদেরকে তোমরা শরীক করতে--