أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصۡرَفُونَ

আলাম তার ইলাল্লাযীনা ইউজা-দিলূনা ফীআ-য়া-তিল্লা-হি আন্না ইউসরফূন।উচ্চারণ

তুমি কি সেসব লোকদের দেখনি যারা আল্লাহর বিধানাবলী নিয়ে ঝগড়া করে, তাদেরকে কোথা থেকে ফিরানো হচ্ছে? ৯৯ তাফহীমুল কুরআন

তুমি কি তাদেরকে দেখনি, যারা আল্লাহর আয়াতসমূহে বিতর্ক সৃষ্টি করে? কে কোথা হতে তাদের মুখ ফিরিয়ে দেয়?মুফতী তাকী উসমানী

তুমি কি লক্ষ্য করনা তাদের প্রতি যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে? কিভাবে তাদেরকে বিপথগামী করা হচ্ছে?মুজিবুর রহমান

আপনি কি তাদেরকে দেখেননি, যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে, তারা কোথায় ফিরছে?মাওলানা মুহিউদ্দিন খান

তুমি কি লক্ষ্য কর না এদেরকে যারা আল্লাহ্ র নিদর্শন সম্পর্কে বিতর্ক করে ? কিভাবে এদেরকে বিপথগামী করা হচ্ছে?’ ইসলামিক ফাউন্ডেশন

তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বাকবিতন্ডা করে? তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?আল-বায়ান

তুমি কি তাদের প্রতি লক্ষ্য কর না যারা আল্লাহর নির্দশনগুলো সম্পর্কে বাক-বিতন্ডা করে? (সত্য থেকে) তাদেরকে কীভাবে ফিরিয়ে নেয়া হচ্ছে?তাইসিরুল

তুমি কি তাদের দিকে চেয়ে দেখো নি যারা আল্লাহ্‌র নির্দেশাবলী নিয়ে বিতর্ক করে? ওরা কেমন করে ফিরে যাচ্ছে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৯

অর্থাৎ ওপরের বক্তব্য শোনার পরও কি তুমি একথা উপলীব্ধ করতে পারনি যে, এসব লোকের ভ্রান্তি ও ভ্রান্ত আচরণের মূল উৎস কোথায় এবং তারা কোথায় ঠোকর খেয়ে গোমরাহীর এ গভীর গর্তে নিক্ষিপ্ত হয়েছে? (প্রকাশ থাকে যে, এখানে তুমি শব্দটি দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করা হয়নি, বরং এ আয়াত ক’টি পাঠকারী ও শ্রবণকারী প্রত্যেক ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৯. আপনি কি লক্ষ্য করেন না তাদেরকে যারা আল্লাহ্‌র নিদর্শন সম্পর্কে বিতর্ক করে? তাদেরকে কোথায় ফিরানো হচ্ছে?

তাফসীরে আহসানুল বায়ান

(৬৯) তুমি কি ওদের লক্ষ্য কর না, যারা আল্লাহর নিদর্শনাবলী সম্পর্কে বিতর্ক করে?(1) ওরা কোথায় ফিরে যাচ্ছে? (2)

(1) অস্বীকার ও মিথ্যাজ্ঞান করার জন্য অথবা তা খন্ডন ও বাতিল সাব্যস্ত করার জন্য।

(2) অর্থাৎ, প্রমাণাদি এসে যাওয়া এবং সত্য প্রকাশিত হয়ে যাওয়া সত্ত্বেও ওরা কিভাবে তা প্রত্যাখ্যান করছে? এটা হল আশ্চর্যের প্রকাশ।