وَيَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ يَوۡمَ ٱلتَّنَادِ

ওয়া ইয়া-কাওমি ইন্নীআখা-ফু‘আলাইকুম ইয়াওমাততানা-দ।উচ্চারণ

হে কওম, আমার ভয় হয়, তোমাদের ওপর ফরিয়াদ ও অনুশোচনা করার দিন না এসে পড়ে, তাফহীমুল কুরআন

হে আমার কওম! আমি তোমাদের জন্য ভয় করি আর্তনাদ-দিবসের। #%১১%#মুফতী তাকী উসমানী

হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য আশংকা করি কিয়ামাত দিবসের –মুজিবুর রহমান

হে আমার কওম, আমি তোমাদের জন্যে প্রচন্ড হাঁক-ডাকের দিনের আশংকা করি।মাওলানা মুহিউদ্দিন খান

‘হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্যে আশংকা করি আর্তনাদ দিবসের, ইসলামিক ফাউন্ডেশন

‘আর হে আমার কওম, আমি তোমাদের জন্য পারস্পরিক ভয়ার্ত আহবান দিনের আশঙ্কা করি’।আল-বায়ান

হে আমার জাতি! আমি আশঙ্কা করছি তোমাদের আর্ত চিৎকার আর কান্নাকাটি করার একটি দিনের।তাইসিরুল

"আর হে আমার স্বজাতি! আমি নিঃসন্দেহ তোমাদের জন্য আশঙ্কা করছি পরস্পর ডাকাডাকির দিন সন্বন্ধে --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ কিয়ামত-দিবসের, যে দিনটি হবে অত্যন্ত বিভীষিকাময়। মানুষ ভয়ে আর্তনাদ করবে। অপরাধীরা মৃত্যু ও ধ্বংসকে ডাকবে। কারও মতে এর দ্বারা লোহিতসাগরে ফিরআওনী সম্প্রদায়ের ডুবে মরার দিনকে বোঝানো হয়েছে, মৃত্যুর বিভীষিকায় যখন তারা আর্তনাদ করছিল ও পরস্পরে ডাকাডাকি করছিল। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৩২. আর হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য আশংকা করি ভয়ার্তা আহবান দিনের,

তাফসীরে আহসানুল বায়ান

(৩২) হে আমার সম্প্রদায়! আমি তোমাদের জন্য ডাকাডাকির দিন (কিয়ামতের) আশংকা করি।(1)

(1) تَنَادِي এর অর্থ, একে অপরকে ডাকা। কিয়ামতকে يَوْمَ التَّنَادِ (ডাকাডাকির দিন) এই জন্য বলা হয়েছে যে, সেদিন একে অপরকে ডাকাডাকি করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে এবং জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে। (সূরা আরাফঃ ৪৮-৪৯) কেউ কেউ বলেছেন, মীযানের পাশে একজন ফিরিশতা থাকবেন। যার নেকীর পাল্লা হাল্কা হয়ে যাবে, এই ফিরিশতা চিৎকার করে তার দুর্ভাগ্যের কথা ঘোষণা করবেন। কেউ কেউ বলেছেন, আমল অনুযায়ী লোকদেরকে ডাকা হবে। যেমন, জান্নাতীদেরকে ‘হে জান্নাতবাসী’ এবং জাহান্নামীদেরকে ‘হে জাহান্নামবাসী’ বলে আহবান করা হবে। ইমাম ইবনে কাসীর বলেন, ইমাম বাগবীর এ উক্তিই অতি সুন্দর যে, উক্ত সকল কারণেই কিয়ামতের নাম (يَوْمُ التَّنَاد) (ডাকাডাকির দিন) রাখা হয়েছে।