مِثۡلَ دَأۡبِ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعِبَادِ

মিছলা দা’বি কাওমি নূহিওঁ ওয়া ‘আ-দিওঁ ওয়া ছামূদা ওয়াল্লাযীনা মিম বা‘দিহিম ওয়া মাল্লা-হু ইউরীদুজুলমাল লিল‘ইবা-দ।উচ্চারণ

যেমন দিন এসেছিলো নূহ (আ), আদ, সামূদ এবং তাদের পরবর্তী কওমসমূহের ওপর। আর এটা সত্য যে, আল্লাহ‌ তার বান্দাদের ওপর জুলুম করার কোন ইচ্ছা রাখেন না। ৫০ তাফহীমুল কুরআন

(এবং না জানি তোমাদের অবস্থাও সে রকম হয়) যেমন অবস্থা হয়েছিল নূহ (আলাইহিস সালাম)-এর কওমের, আদ ও ছামুদের এবং তাদের পরবর্তী কালে যারা এসেছিল তাদের। আল্লাহ তো বান্দাদের প্রতি জুলুম করতে চান না।মুফতী তাকী উসমানী

যেমন ঘটেছিল নূহের কাওম, আদ, সামূদ এবং তাদের পরবর্তীদের ক্ষেত্রে। আল্লাহতো বান্দাদের প্রতি কোন যুলম করতে চান না।মুজিবুর রহমান

যেমন, কওমে নূহ, আদ, সামুদ ও তাদের পরবর্তীদের অবস্থা হয়েছিল। আল্লাহ বান্দাদের প্রতি কোন যুলুম করার ইচ্ছা করেন না।মাওলানা মুহিউদ্দিন খান

‘যেমন ঘটিয়াছিল নূহ্, ‘আদ, সামূদ এবং তাদের পূর্ববর্তীদের ব্যাপারে। আল্লাহ্ তো বান্দাদের প্রতি কোন জুলুম করতে চান না। ইসলামিক ফাউন্ডেশন

‘যেমন ঘটেছিল নূহ, ‘আদ ও ছামূদ-এর কওম এবং তাদের পরবর্তীদের। আর আল্লাহ বান্দাদের উপর কোন যুলম করতে চান না।’আল-বায়ান

যা এসেছিল নূহ, ‘আদ, সামূদ জাতি আর তাদের পরবর্তীদের উপর। আল্লাহ তো বান্দাহদের উপর যুলম করতে চান না (বরং তাদের নিজেদের অন্যায় অপকর্মের কারণেই আল্লাহ তাদেরকে শাস্তি দেন)।তাইসিরুল

"যেমন ধরনে নূহ-এর ও 'আদ-এর ও ছামুদের সম্প্রদায়ের উপরে, আর যারা ছিল তাদের পরবর্তী। আর আল্লাহ্ বান্দাদের প্রতি কোনো জুলুম চান না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫০

অর্থাৎ বান্দার সাথে আল্লাহর কোন শত্রুতা নেই যে, তিনি অযথা তাদের ধ্বংস করবেন। তিনি তাদের ওপর আযাব কেবল তখনই পাঠান যখন তারা সীমালঙ্ঘন করে। আর সে সময় তাদের ওপর আযাব তাঁর ন্যায় ও ইনসাফের দাবী হয়ে দাঁড়ায়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩১. যেমন ঘটেছিল নূহ, আদ, সামূদ এবং তাদের পরবর্তীদের ব্যাপারে। আর আল্লাহ্‌ বান্দাদের প্রতি কোন যুলুম করতে চান না।

তাফসীরে আহসানুল বায়ান

(৩১) যেমন ঘটেছিল নূহ, আদ, সামূদ তাদের পরবর্তীদের ক্ষেত্রে।(1) আর আল্লাহ দাসদের প্রতি কোন যুলুম করতে চান না।(2)

(1) উক্ত মু’মিন ব্যক্তি পুনরায় এ ভয় তার জাতিকে দেখাল যে, যদি আল্লাহর রসূলকে মিথ্যা ভাবার উপর আমরা অটল থাকি, তবে আশঙ্কা আছে যে, বিগত জাতিদের ন্যায় আমরাও আল্লাহর আযাবের কবলে পড়ে যাব।

(2) অর্থাৎ, আল্লাহ যাদেরকেই ধ্বংস করেছেন, তাদেরকে তাদের পাপের ও রসূলদেরকে মিথ্যাজ্ঞান ও তাঁদের বিরোধিতা করার কারণেই করেছেন। নচেৎ তিনি তো দয়াবান ও মেহেরবান প্রভু। তিনি তাঁর বান্দার উপর যুলুম করার আদৌ ইচ্ছা করেন না। অর্থাৎ, (যালেম) জাতিকে ধ্বংস করা তাদের উপর আল্লাহর কোন যুলুম নয়, বরং তা প্রতিশোধ, প্রতিদান ও প্রতিফল দেওয়া-পাওয়া নীতির অনিবার্য এমন ফল, যা থেকে কোন জাতি ও ব্যক্তি স্বতন্ত্র নয়। ফার্সী কবি বলেন, ‘প্রতিফল পাওয়ার ব্যাপারে নিশ্চিন্ত হয়ো না; গম বীজ থেকে গম এবং যব বীজ থেকে যবই উৎপন্ন হয়ে থাকে।’