ওয়ালা তা‘লামুন্না নাবাআহূবা‘দা হীন।উচ্চারণ
এবং সামান্য সময় অতিবাহিত হবার পরই এ সম্পর্কে তোমরা নিজেরাই জানতে পারবে। ৭৩ তাফহীমুল কুরআন
এবং কিছুকাল পরেই তোমরা এর সংবাদ জানতে পারবে। #%৩২%#মুফতী তাকী উসমানী
এর সংবাদ তোমরা অবশ্যই জানবে, কিছুকাল পরে।মুজিবুর রহমান
তোমরা কিছু কাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।মাওলানা মুহিউদ্দিন খান
এটার সংবাদ তোমরা অবশ্যই জানিবে, কিয়ৎকাল পরে। ইসলামিক ফাউন্ডেশন
আর অল্পকাল পরে তুমি অবশ্যই এর সংবাদ জানবে।আল-বায়ান
কিছুকাল পরেই এর সংবাদ তোমরা অবশ্য অবশ্যই জানতে পারবে।তাইসিরুল
আর তোমরা অবশ্যই এর বৃত্তান্ত সন্বন্ধে কিছুকাল পরেই জানতে পারবে।মাওলানা জহুরুল হক
৭৩
অর্থাৎ তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা কয়েক বছরের মধ্যে স্বচক্ষে দেখে নেবে আমি যা বলছি তা সঠিক প্রমাণিত হবেই। আর যারা মরে যাবে তারা মৃত্যুর দুয়ার অতিক্রম করার পরপরই জানতে পারবে, আমি যা কিছু বলছি তা-ই প্রকৃত সত্য।
অর্থাৎ হে মানুষ! মৃত্যুর পর তোমরা চাক্ষুস দেখে জানতে পারবে নবী-রাসূলের মাধ্যমে তোমাদেরকে যে সংবাদ ও উপদেশ দেওয়া হয়েছিল তা কতটা সত্য। এটা একটা ধমকি ও সতর্কবাণী। -অনুবাদক
৮৮. আর এর সংবাদ তোমরা অবশ্যই জানবে, কিছুদিন পরে।(১)
(১) অর্থাৎ তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা কয়েক বছরের মধ্যে স্বচক্ষে দেখে নেবে। আমি যা বলছি তা সঠিক প্রমাণিত হবেই। আর যারা মরে যাবে তারা মৃত্যুর দুয়ার অতিক্রম করার পরপরই জানতে পারবে, আমি যা কিছু বলছি তা-ই প্রকৃত সত্য। (দেখুন: তাবারী, ইবন কাসীর)
(৮৮) এর সংবাদের সত্যতা তোমরা কিছুকাল পরে অবশ্যই জানতে পারবে।’ (1)
(1) অর্থাৎ, কুরআন যে সকল বস্তুর সংবাদ ও বর্ণনা দিয়েছে, যে পুরস্কার ও তিরস্কারের কথা বলেছে, তার সত্যতা অতি সত্বর তোমাদের সামনে এসে যাবে। সুতরাং তার কিছু সংবাদের সত্যতা বদর ও মক্কা বিজয়ের দিন প্রকাশ পেয়েছে। অথবা মৃত্যুর সময় সকলের কাছে তা প্রকাশ হয়ে যাবে।