إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ لِّلۡعَٰلَمِينَ

ইন হুওয়া ইল্লা-যিকরুলিলল ‘আ-লামীন।উচ্চারণ

এ তো একটি উপদেশ সমস্ত পৃথিবীবাসীর জন্য তাফহীমুল কুরআন

এটা তো জগদ্বাসীদের জন্য এক উপদেশ মাত্র।মুফতী তাকী উসমানী

ইহাতো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র।মুজিবুর রহমান

এটা তো বিশ্ববাসীর জন্যে এক উপদেশ মাত্র।মাওলানা মুহিউদ্দিন খান

এটা তো বিশ্বজগতের জন্যে উপদেশ মাত্র। ইসলামিক ফাউন্ডেশন

সৃষ্টিকুলের জন্য এ তো উপদেশ ছাড়া আর কিছু নয়।আল-বায়ান

এটা তো বিশ্বজগতের জন্য কেবল উপদেশ বাণী।তাইসিরুল

"এটি জগদ্বাসীদের জন্য স্মরণীয় বার্তা বৈ তো নয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৭. এ তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্ৰ।(১)

(১) অর্থাৎ এ কুরআন সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। এটা জিন ও ইনসানকে তা স্মরণ করিয়ে দেয় যা তাদের দুনিয়া ও আখেরাতে কাজে আসে। (মুয়াস্‌সার)

তাফসীরে আহসানুল বায়ান

(৮৭) এ (কুরআন) বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। (1)

(1) অর্থাৎ, এই কুরআন বা অহী বা ঐ দাওয়াত যা আমি পেশ করছি, তা পৃথিবীর সকল মানুষ ও জ্বিন জাতির জন্য উপদেশ স্বরূপ; এই শর্তে যে, তা থেকে উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে।