إِلَّا عِبَادَكَ مِنۡهُمُ ٱلۡمُخۡلَصِينَ

ইল্লা-‘ইবা-দাকা মিনহুমুল মুখলাসীন।উচ্চারণ

তবে একমাত্র যাদেরকে তুমি একনিষ্ঠ করে নিয়েছো তাদেরকে ছাড়া।” ৬৮ বললেন, তাফহীমুল কুরআন

তবে তাদের মধ্যকার আপনার মনোনীত বান্দাদের ছাড়া।মুফতী তাকী উসমানী

তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়।মুজিবুর রহমান

তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা, তাদেরকে ছাড়া।মাওলানা মুহিউদ্দিন খান

‘তবে এদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়।’ ইসলামিক ফাউন্ডেশন

তাদের মধ্য থেকে আপনার একনিষ্ঠ বান্দারা ছাড়া।আল-বায়ান

তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের বাদে।তাইসিরুল

কেবলমাত্র তাদের মধ্যের তোমার খাঁটি বান্দাদের ব্যতীত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৮

এর অর্থ এ নয় যে, “আমি তোমার নির্বাচিত বান্দাদেরকে পথভ্রষ্ট করবো না।” বরং এর অর্থ হচ্ছে, “তোমার নির্বাচিত বান্দাদের ওপর আমার জারিজুরি খাটবে না।”

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৮৩. তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দারা ব্যতীত।

তাফসীরে আহসানুল বায়ান

(৮৩) তবে ওদের মধ্যে তোমার খাঁটি দাসদেরকে নয়।’