وَإِنَّ عَلَيۡكَ لَعۡنَتِيٓ إِلَىٰ يَوۡمِ ٱلدِّينِ

ওয়া ইন্না ‘আলাইকা লা‘নাতী ইলা- ইয়াওমিদ্দীন।উচ্চারণ

এবং প্রতিদান দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত।” ৬৭ তাফহীমুল কুরআন

নিশ্চিতভাবে কিয়ামত দিবস পর্যন্ত তোর প্রতি থাকল আমার লানত।মুফতী তাকী উসমানী

এবং তোর উপর আমার লা’নত স্থায়ী হবে, কর্মফল দিন পর্যন্ত।মুজিবুর রহমান

তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে।মাওলানা মুহিউদ্দিন খান

‘এবং তোমার ওপর আমার লা‘নত স্থায়ী হবে, কর্মফল দিবস পর্যন্ত।’ ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লা‘নত বলবৎ থাকবে।আল-বায়ান

বিচার দিবস পর্যন্ত তোমার উপর থাকল আমার অভিশাপ।তাইসিরুল

আর নিঃসন্দেহ তোমার উপরে তো আমার অসন্তষ্টি রইবে মহাবিচারের দিন পর্যন্ত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৭

এর অর্থ এ নয় যে, শেষ বিচারের দিনের পরে তার ওপর আর লানত পড়বে না। বরং এর অর্থ হচ্ছে, শেষ বিচারের দিন পর্যন্ত তো সে এ নাফরমানির কারণে অভিসম্পাত পেতে থাকবে এবং শেষ বিচারের পরে সে আদমের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত অপকর্ম করেছে তার শাস্তি ভোগ করবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৮. আর নিশ্চয় তোমার উপর আমার লা'নত থাকবে, কর্মফল দিন পর্যন্ত।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৮) এবং অবশ্যই তোমার উপর আমার এ অভিশাপ কর্মফল দিবস পর্যন্ত স্থায়ী হবে।’