قَالَ فَٱخۡرُجۡ مِنۡهَا فَإِنَّكَ رَجِيمٞ

ক-লা ফাখরুজ মিনহা-ফাইন্নাকা রজীম।উচ্চারণ

বললেন, “ঠিক আছে, তুমি এখান থেকে বের হয়ে যাও, ৬৫ তুমি বিতাড়িত ৬৬ তাফহীমুল কুরআন

আল্লাহ বললেন, তুই এখান থেকে বের হয়ে যা। কেননা তুই বিতাড়িত।মুফতী তাকী উসমানী

তিনি বললেনঃ তুই এখান হতে বের হয়ে যা, নিশ্চয়ই তুই বিতাড়িত।মুজিবুর রহমান

আল্লাহ বললেনঃ বের হয়ে যা, এখান থেকে। কারণ, তুই অভিশপ্ত।মাওলানা মুহিউদ্দিন খান

তিনি বললেন, ‘তুমি এখান হতে বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি বিতাড়িত। ইসলামিক ফাউন্ডেশন

তিনি বললেন, ‘তুমি এখান থেকে বের হয়ে যাও। কেননা নিশ্চয় তুমি বিতাড়িত।আল-বায়ান

তিনি বললেন- তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি হলে লাঞ্ছিত, বিতাড়িত।তাইসিরুল

তিনি বললেন -- "তবে এখান থেকে তুমি বেরিয়ে যাও, কেননা তুমি অবশ্যই বিতাড়িত,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৬৫

অর্থাৎ সেখান থেকে যেখানে আদমকে সৃষ্টি করা হয়েছিল, যেখানে আদমের সামনে ফেরেশতাদের সিজদা করার হুকুম দেয়া হয়েছিল এবং যেখানে ইবলিস মহান আল্লাহ‌ নাফরমানি করেছিল।

৬৬

মূলে “রাজীম” শব্দ ব্যবহার করা হয়েছে। এর আভিধানিক অর্থ হচ্ছে “নিক্ষিপ্ত” বা “যাকে মারা হয়েছে।” অন্যদিকে প্রচলিত বাগধারা অনুযায়ী এ শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয়ে থাকে যাকে মর্যাদার আসন থেকে নামিয়ে দেয়া হয়েছে এবং লাঞ্ছিত ও হেয় করে রাখা হয়েছে। সূরা আ’রাফে এ বিষয়বস্তুটিই এভাবে বলা হয়েছেঃ

فَاخْرُجْ إِنَّكَ مِنَ الصَّاغِرِينَ

“কাজেই তুই বের হয়ে যা, তুই লাঞ্ছিত সত্তাদের একজন।”

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৭. তিনি বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয় তুমি বিতাড়িত।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৭) তিনি বললেন, ‘তুমি এখান হতে বের হয়ে যাও, কারণ নিশ্চয় তুমি বিতাড়িত।