ফাছাজাদাল মালাইকাতুকুল্লুহুম আজমা‘ঊন।উচ্চারণ
এ হুকুম অনুযায়ী ফেরেশ্তারা সবাই সিজদানত হয়ে গেলো, তাফহীমুল কুরআন
অতঃপর সমস্ত ফেরেশতাই তো সিজদা করলমুফতী তাকী উসমানী
তখন মালাইকা/ফেরেশতারা সবাই সাজদাহবনত হল –মুজিবুর রহমান
অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সেজদায় নত হল,মাওলানা মুহিউদ্দিন খান
তখন ফেরেশতারা সকলেই সিজ্দাবনত হল- ইসলামিক ফাউন্ডেশন
ফলে ফেরেশতাগণ সকলেই সিজদাবনত হল।আল-বায়ান
তখন ফেরেশতারা সবাই সেজদা করল।তাইসিরুল
তখন ফিরিশ্তারা সিজদা করল, তাদের সবাই একই সঙ্গে, --মাওলানা জহুরুল হক
৭৩. তখন ফেরেশতারা সকলেই সিজদাবনত হল—
(৭৩) তখন ফিরিশতারা সকলেই সিজদা করল--(1)
(1) এটা মানুষের জন্য দ্বিতীয় সম্মান যে, তাকে পূত-পবিত্র ফিরিশতাগণও সম্মানের জন্য সিজদা করেছেন। كُلُّهُمْ দ্বারা বুঝা যাচ্ছে যে, কোন একজন ফিরিশতাও সিজদা করতে বাদ যাননি। তার পর أَجْمَعُوْنَ বলে পরিষ্কার করে দিলেন যে, সকলে একই সময়ে সিজদা করেছিলেন, বিভিন্ন সময়ে নয়। কেউ কেউ বলেন, এখানে তাকীদের উপর তাকীদের শব্দ ব্যবহার করে ব্যাপকতার সর্বশেষ পর্যায় বর্ণনা করা হয়েছে। (ফাতহুল ক্বাদীর)