إِن يُوحَىٰٓ إِلَيَّ إِلَّآ أَنَّمَآ أَنَا۠ نَذِيرٞ مُّبِينٌ

ইয়ঁইঊহাইলাইয়া ইল্লাআন্নামাআনা নাযীরুম মুবীন।উচ্চারণ

আমাকে তো অহীর মাধ্যমে একথাগুলো এজন্য জানিয়ে দেয়া হয় যে আমি সুস্পষ্ট সতর্ককারী।” তাফহীমুল কুরআন

আমার কাছে ওহী আসে কেবল এজন্য যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী।মুফতী তাকী উসমানী

আমার নিকটতো এই অহী এসেছে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।মুজিবুর রহমান

আমার কাছে এ ওহীই আসে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।মাওলানা মুহিউদ্দিন খান

‘আমার নিকট তো এই ওহী এসেছে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী।’ ইসলামিক ফাউন্ডেশন

আমার কাছে তো এ ওহীই আসে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র’।আল-বায়ান

আমার কাছে ওয়াহী করা হয়েছে যে, আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী।তাইসিরুল

আমার কাছে প্রত্যাদিষ্ট হয়েছে এটি বৈ তো নয় যে, আমি তো একজন স্পষ্ট সতর্ককারী মাত্র।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭০. আমার কাছে তো এ ওহী এসেছে যে, আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র।

তাফসীরে আহসানুল বায়ান

(৭০) আমার নিকট তো ওহী (প্রত্যাদেশ) এসেছে যে, আমি একজন সতর্ককারী মাত্র।’(1)

(1) অর্থাৎ, আমার দায়িত্ব হল যে, আমি তোমাদেরকে ঐ সকল ফরয ও সুন্নত জানিয়ে দেব, যা পালন করে তোমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে এবং ঐ সকল হারাম বস্তু ও পাপাচরণ বর্ণনা করে দেব, যা থেকে বিরত থাকলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং বিরত না থাকলে তাঁর ক্রোধের শিকার হবে। এটাই সেই সতর্কবাণী, যার ওহী আমাকে করা হয়।