কুল হুওয়া নাবাউন ‘আজীম।উচ্চারণ
এদেরকে বলো, “এটি একটি মহাসংবাদ, তাফহীমুল কুরআন
বলে দাও, এটা এক মহা (সত্যের) সংবাদ।মুফতী তাকী উসমানী
বলঃ এটা এক মহা সংবাদ –মুজিবুর রহমান
বলুন, এটি এক মহাসংবাদ,মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘এটা এক মহাসংবাদ, ইসলামিক ফাউন্ডেশন
বল, ‘এটি এক মহাসংবাদ’।আল-বায়ান
বল, এটা এক ভয়ানক সংবাদ।তাইসিরুল
বলো -- "এ এক বিরাট সংবাদ, --মাওলানা জহুরুল হক
৬৭. বলুন, এটা এক মহাসংবাদ,
(৬৭) বল, ‘এ এক মহাসংবাদ। (1)
(1) অর্থাৎ, আমি তোমাদেরকে আখেরাতের যে শাস্তি থেকে সতর্ক ও ভীতি প্রদর্শন করছি এবং যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, তা একটি মহাসংবাদ। তার ব্যাপারে উদাসীন ও বিমুখ হয়ে থেকো না। বরং তার প্রতি মনোযোগ দেওয়া এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার প্রয়োজন আছে।