হা-যা-যিকরুওঁ ওয়া ইন্না লিলমুত্তাকীনা লাহুছনা মাআ-ব।উচ্চারণ
এ ছিল একটি স্মরণ। (এখন শোনো) মুত্তাকীদের জন্য নিশ্চিতভাবেই রয়েছে উত্তম আবাস তাফহীমুল কুরআন
এসব হল উপদেশ-বাণী। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট ঠিকানামুফতী তাকী উসমানী
এটা এক স্মরণীয় বর্ণনা এবং মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস –মুজিবুর রহমান
এ এক মহৎ আলোচনা। খোদাভীরুদের জন্যে রয়েছে উত্তম ঠিকানা-মাওলানা মুহিউদ্দিন খান
এটা এক স্মরণীয় বর্ণনা। নিশ্চয়ই মুত্তাকীদের জন্যে রয়েছে উত্তম আবাস-ইসলামিক ফাউন্ডেশন
এটি এক স্মরণ, আর মুত্তাকীদের জন্য অবশ্যই রয়েছে উত্তম নিবাস-আল-বায়ান
এ হচ্ছে স্মৃতিচারণ, মুত্তাক্বীদের জন্য অবশ্যই আছে উত্তম প্রত্যাবর্তন স্থল।তাইসিরুল
এ এক স্মারকগ্রন্থ, আর নিশ্চয়ই ধর্মভীরুদের জন্য তো রয়েছে উত্তম গন্তব্যস্থল, --মাওলানা জহুরুল হক
৪৯. এ এক স্মরণ।(১) মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম আবাস—
(১) অর্থাৎ এ কুরআন আপনার ও আপনার জাতির জন্য এক সম্মানজনক স্মরণ। এতে আপনাকে ও আপনার জাতির সুন্দর প্রশংসা করা হয়েছে। (মুয়াসসার)
(৪৯) এ হল সুখ্যাতি। আর নিশ্চয় সাবধানীদের জন্য রয়েছে উত্তম আবাস;