হা-যা-‘আতাউনা-ফামনুন আও আমছিক বিগাইরি হিছা-ব।উচ্চারণ
(আমি তাঁকে বললাম) “এ আমার দান, তোমাকে ইখতিয়ার দেয়া হচ্ছে, যাকে চাও তাকে দাও এবং যাকে চাও তাকে দেয়া থেকে বিরত থাকো, কোন হিসেবে নেই।” ৩৯ তাফহীমুল কুরআন
(তাকে বলেছিলাম) এসব আমার দান। চাইলে তুমি অনুগ্রহ করে কাউকে (এর থেকে) কিছু দান করতে পার অথবা নিজের কাছে রেখেও দিতে পার, কোন হিসাবের দায় ছাড়া। #%২৩%#মুফতী তাকী উসমানী
এসব আমার অনুগ্রহ, এটা তুমি অন্যকে দিতে অথবা নিজে রাখতে পার। এ জন্য তোমাকে হিসাব দিতে হবেনা।মুজিবুর রহমান
এগুলো আমার অনুগ্রহ, অতএব, এগুলো কাউকে দাও অথবা নিজে রেখে দাও-এর কোন হিসেব দিতে হবে না।মাওলানা মুহিউদ্দিন খান
‘এইসব আমার অনুগ্রহ, এটা হতে তুমি অন্যকে দিতে বা নিজে রাখতে পার। এটার জন্যে তোমাকে হিসেব দিতে হবে না।’ ইসলামিক ফাউন্ডেশন
এটি আমার অনুগ্রহ। অতএব তুমি এটি অন্যের জন্য খরচ কর অথবা নিজের জন্য রেখে দাও, এর কোন হিসাব দিতে হবে না।আল-বায়ান
(আমি তাকে বললাম) এ সব আমারই দান। এত্থেকে তুমি যাকে ইচ্ছে দাও, কিংবা (না দিয়ে) নিজের কাছে রেখে দাও, তোমাকে কোন হিসেব দিতে হবে না।তাইসিরুল
এ হচ্ছে আমাদের দান, অতএব তুমি দান কর বা রেখে দাও -- কোনো হিসাবপত্র লাগবে না।মাওলানা জহুরুল হক
৩৯
এ আয়াতের তিনটি অর্থ হতে পারে। এক, এটি আমার বেহিসেব দান। তুমি যাকে ইচ্ছা দিতে পারো, যাকে ইচ্ছা নাও দিতে পারে। দুই, এটি আমার দান। যাকে ইচ্ছা দাও এবং যাকে ইচ্ছা না দাও, দেয়া বা না দেয়ার জন্য তোমাকে কোন জবাবদিহি করতে হবে না। কোন কোন মুফাসসির এর আরো একটি অর্থ করেছেন। সেটি হচ্ছে, এ শয়তানদেরকে পুরোপুরি তোমার অধীনে দিয়ে দেয়া হয়েছে। এদের মধ্য থেকে যাকে চাও মুক্তি দিয়ে দাও এবং যাকে চাও আটকে রাখো, এজন্য তোমাকে কোন জবাবদিহি করতে হবে না।
হযরত সুলাইমান আলাইহিস সালামকে এ রাজত্ব দান করা হয়েছিল মালিকানা হিসেবে। তাঁকে এই এখতিয়ার দেওয়া হয়েছিল যে, যা ইচ্ছা তিনি নিজে রাখতে পারেন এবং যা ইচ্ছা অন্যকে দানও করতে পারেন।
৩৯. এসব আমাদের অনুগ্রহ, অতএব এ থেকে আপনি অন্যকে দিতে বা নিজে রাখতে পারেন। এর জন্য আপনাকে হিসেব দিতে হবে না।
(৩৯) এ সব আমার দান, সুতরাং তুমি (তা হতে) অন্যকে দিতে অথবা নিজে রাখতে পার। এর জন্য তোমাকে হিসাব দিতে হবে না।(1)
(1) অর্থাৎ, তোমার দু’আ মত আমি তোমাকে বৃহৎ সাম্রাজ্য প্রদান করেছি। এখন মানুষের মধ্যে তুমি যাকে চাইবে, (দান) দেবে আর যাকে চাইবে না, দেবে না। আমি তোমার নিকট কোন হিসাব নেব না।