وَءَاخَرِينَ مُقَرَّنِينَ فِي ٱلۡأَصۡفَادِ

ওয়া আ-খারীনা মুকাররনীনা ফিল আসফা-দ।উচ্চারণ

এবং অন্য যারা ছিল শৃংখলিত। ৩৮ তাফহীমুল কুরআন

এবং এমন কিছু জিন্নকেও, যারা শিকলে বাঁধা ছিল। #%২২%#মুফতী তাকী উসমানী

এবং শৃংখলে আবদ্ধ করলাম আরও অনেককে।মুজিবুর রহমান

এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং শৃঙ্খলে আবদ্ধ আরও অনেককে।ইসলামিক ফাউন্ডেশন

আর শেকলে আবদ্ধ আরও অনেককে।আল-বায়ান

আর অন্যদেরকেও যারা ছিল শৃঙ্খলে আবদ্ধ।তাইসিরুল

আর অন্যদের শৃঙ্খলাবদ্ধ অবস্থায়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৮

ব্যাখ্যার জন্য দেখুন তাফহীমুল কুরআন, সূরা আল আম্বিয়া, ৭৫ টীকা, আন নামল ২৩, ২৮, ৪৫ ও ৪৭ টীকা।---শয়তান বলতে জিন বুঝানো হয়েছে। আর শৃংখলিত জিন বলতে এমনসব সেবক জিন বুঝানো হয়েছে যাদেরকে বিভিন্ন দুষ্কর্মের কারণে বন্দী করা হতো। যেসব বেড়ী ও জিঞ্জির দিয়ে এ জিনগুলোকে বাঁধা হতো সেগুলো লোহা নির্মিত হওয়া এবং বন্দীদেরকেও মানুষদের মতো প্রকাশ্যে শৃংখলিত দেখতে পাওয়াও অপরিহার্য ছিল না। মোটকথা তাদেরকে এমন পদ্ধতিতে বন্দী করা হতো যার ফলে তারা পালাবার ও কুকর্ম করার সুযোগ পেতো না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

এসব জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কী কী কাজ করত তা বিস্তারিতভাবে সূরা সাবায় (৩৪ : ১৩, ১৪) গত হয়েছে। এখানে অতিরিক্ত জানানো হয়েছে যে, তারা সাগরে ডুব দিয়ে তাঁর জন্য মণি-মুক্তা সংগ্রহ করত। কিছু জিন ছিল অতি দুষ্ট। মানুষকে তাদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য তাদেরকে শিকলে বেঁধে রাখা হয়েছিল।

তাফসীরে জাকারিয়া

৩৮. এবং শৃংখলে আবদ্ধ আরও অনেককে।(১)

(১) শয়তান বলতে জিন বুঝানো হয়েছে। (আত-তাহরীর ওয়াত তানওয়ীর) আর শৃংখলিত জিন বলতে এমনসব জিন বুঝানো হয়েছে যাদেরকে বিভিন্ন দুষ্কর্মের কারণে বন্দী করা হতো। (ইবন কাসীর) অথবা তারা এমনভাবে তার বশ্যতা স্বীকার করেছিল যে, তিনি তাদেরকে বন্দী করে রাখতে সমর্থ হতেন। (বাগভী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৮) এবং আরও অন্যান্যকে; যারা শিকলে বাঁধা থাকত। (1)

(1) জ্বিনদের মধ্যে অবাধ্য বা কাফের জ্বিনকে শিকল দ্বারা বেঁধে রাখা হত। যাতে তারা আপন কুফরী বা অবাধ্যতার কারণে উচ্ছৃঙ্খলতা না করতে পারে।