ফামানিফ তার-‘আলাল্লা-হিল কাযিবা মিম বা‘দি যা-লিকা ফাউলাইকা হুমুজ্জা-লিমূন।উচ্চারণ
এরপরও যারা নিজেদের মিথ্যা মনগড়া কথা আল্লাহর প্রতি আরোপ করতে থাকবে তারাই আসলে জালেম। তাফহীমুল কুরআন
এসব বিষয় (স্পষ্ট হয়ে যাওয়া)-এর পরও যারা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে, তারাই জালিম।মুফতী তাকী উসমানী
সুতরাং যদি কেহ এরপর আল্লাহর প্রতি অসত্যারোপ করে তাহলে তারাই অত্যাচারী।মুজিবুর রহমান
অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে, তারাই যালেম সীমালংঘনকারী।মাওলানা মুহিউদ্দিন খান
এর পরও যারা আল্লাহ্ সম্পর্কে মিথ্যা সৃষ্টি করে তারাই জালিম। ইসলামিক ফাউন্ডেশন
অতএব যারা এরপরও আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে, তারা অবশ্যই যালিম।আল-বায়ান
এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করবে, তারা যালিম।তাইসিরুল
অতএব যে কেউ এরপর আল্লাহ্র বিরুদ্ধে মিথ্যারোপ করে, তাহলে তারা নিজেরাই হচ্ছে অন্যায়কারী।মাওলানা জহুরুল হক
৯৪. এরপরও যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তারাই যালেম।
(৯৪) এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তারাই অত্যাচারী।