أَفَمَا نَحۡنُ بِمَيِّتِينَ

আফামা-নাহনু বিমাইয়িতীন।উচ্চারণ

আচ্ছা, তাহলে কি এখন আমরা আর মরবো না? তাফহীমুল কুরআন

(তারপর সে আনন্দাতিশয্যে তার জান্নাতী সঙ্গীদেরকে বলবে) আচ্ছা, আমাদের কি আর মৃত্যু নেই,মুফতী তাকী উসমানী

আমাদের আর মৃত্যু হবেনা –মুজিবুর রহমান

এখন আমাদের আর মৃত্যু হবে না।মাওলানা মুহিউদ্দিন খান

‘আমাদের তো আর মৃত্যু হবে না ইসলামিক ফাউন্ডেশন

(জান্নাতবাসী ব্যক্তি বলবে) ‘তাহলে আমরা কি আর মরব না’?আল-বায়ান

এখন আমাদের আর মৃত্যু হবে নাতাইসিরুল

"তবে কি আমরা মরতে যাচ্ছি না, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৫৮. আমাদের তো আর মৃত্যু হবে না।

তাফসীরে আহসানুল বায়ান

(৫৮) (সত্যই) কি আমাদের আর মৃত্যু হবে না, (1)

(1) জাহান্নামীদের এই অবস্থা দেখে জান্নাতীরা আনন্দে উৎফুল্ল হয়ে বলবে, আমরা যে জান্নাতী জীবন ও তার নিয়ামত পেয়েছি, তা কি চিরকালের জন্য নয়? সত্যই কি এখন আর আমাদের মৃত্যু আসবে না? এটা স্বীকৃতিসূচক জিজ্ঞাসা। অর্থাৎ এখন আমাদের এই জীবন চিরকালের জন্য। আমরা চিরকাল জান্নাতে এবং তোমরা চিরকাল জাহান্নামে থাকবে। না তোমাদের মৃত্যু হবে যে, জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে। আর না আমাদের মৃত্যু হবে যে, আমরা জান্নাতের নিয়ামতসমূহ থেকে বঞ্চিত হব। যেমন হাদীসে বর্ণনা হয়েছে যে, ‘‘মৃত্যুকে একটি ভেড়ার আকৃতিতে জান্নাত ও জাহান্নামের মাঝে যবেহ করে দেওয়া হবে। ফলে আর কারোর মৃত্যু হবে না।’’ (বুখারী, মুসলিম)