দুহূ রও ওয়ালাহুম ‘আযা-বুন ওয়া-সিব।উচ্চারণ
সবদিক থেকে আঘাতপ্রাপ্ত ও তাড়িত হয় এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি। তাফহীমুল কুরআন
তাদেরকে করা হয় বিতাড়িত এবং (আখেরাতে) তাদের জন্য আছে স্থায়ী শাস্তি।মুফতী তাকী উসমানী
বিতাড়নের জন্য এবং তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।মুজিবুর রহমান
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।মাওলানা মুহিউদ্দিন খান
বিতাড়নের জন্যে এবং এদের জন্যে আছে অবিরাম শাস্তি। ইসলামিক ফাউন্ডেশন
তাড়ানোর জন্য, আর তাদের জন্য আছে অব্যাহত আযাব।আল-বায়ান
(তাদেরকে) তাড়ানোর জন্য। তাদের জন্য আছে বিরামহীন শাস্তি।তাইসিরুল
বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি, --মাওলানা জহুরুল হক
৯. বিতাড়নের জন্য(১) এবং তাদের জন্য আছে অবিরাম শাস্তি।
(১) কি নিক্ষিপ্ত হয়, তা বলা হয়নি। কাতাদাহ বলেন, তাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ বা উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। (তাবারী) আর মুজাহিদ বলেন, এখানে دحوراً শব্দটির অন্য অর্থ বিতাড়িত অবস্থায় (তাবারী)
(৯) ওদেরকে বিতাড়নের জন্য। আর ওদের জন্য আছে অবিরাম শাস্তি।