وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ

ওয়াত্তাখাযূমিন দূনিল্লা-হি আ-লিহাতাল লা‘আল্লাহুম ইউনসারূন।উচ্চারণ

এ সবকিছু সত্ত্বেও এরা আল্লাহ‌কে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে। তাফহীমুল কুরআন

তারা আল্লাহ ছাড়া বহু মাবুদ গ্রহণ করেছে এই আশায় যে, হয়ত তারা সাহায্যপ্রাপ্ত হবে।মুফতী তাকী উসমানী

তারাতো আল্লাহর পরিবর্তে অন্য মা‘বূদ গ্রহণ করেছে এ আশায় যে, তারা সাহায্য প্রাপ্ত হবে।মুজিবুর রহমান

তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাস্য গ্রহণ করেছে যাতে তারা সাহায্যপ্রাপ্ত হতে পারে।মাওলানা মুহিউদ্দিন খান

তারা তো আল্লাহ্ র পরিবর্তে অন্য ইলাহ্ গ্রহণ করেছে এই আশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।ইসলামিক ফাউন্ডেশন

অথচ তারা আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে, এই প্রত্যাশায় যে, তারা সাহায্যপ্রাপ্ত হবে।আল-বায়ান

তারা আল্লাহর পরিবর্তে অনেক ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে, তারা (ঐ সব ইলাহ দ্বারা) সাহায্যপ্রাপ্ত হবে।তাইসিরুল

আর তারা আল্লাহ্‌কে বাদ দিয়ে উপাস্যদের গ্রহণ করেছে যাতে তাদের সাহায্য করা হয়।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৪. আর তারা আল্লাহ্‌র পরিবর্তে অন্য ইলাহ গ্ৰহণ করেছে এ আশায় যে, তারা সাহায্যপ্ৰাপ্ত হবে।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৪) ওরা তো আল্লাহর পরিবর্তে অন্য উপাস্য গ্রহণ করেছে এ আশায় যে, ওরা সাহায্যপ্রাপ্ত হবে।(1)

(1) এটা তাদের আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ যে, উল্লিখিত যে সকল নিয়ামতসমূহ দ্বারা তারা উপকৃত হচ্ছে, তা সবই আল্লাহর সৃষ্টি। কিন্তু ঐ সকল নিয়ামতের উপর আল্লাহর (ইবাদত ও আনুগত্যের মাধ্যমে) কৃতজ্ঞতা জ্ঞাপন করা বাদ দিয়ে তারা অন্যদের প্রতি আশা পোষণ করে ও তাদেরকে উপাস্য বানিয়ে নেয়।