ওয়া যাল্লালনা-হা-লাহুম ফামিনহা-রকূবুহুম ওয়া মিনহা-ইয়া’কুলূন।উচ্চারণ
আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে, তাদের মধ্য থেকে কারো ওপর এরা সওয়ার হয়, কারো গোশত খায় তাফহীমুল কুরআন
আমি সে জন্তুগুলিকে তাদের বশীভূত করে দিয়েছি। সুতরাং সেগুলোর কতক তাদের বাহন এবং কতক তারা আহার করে।মুফতী তাকী উসমানী
এবং আমি ওগুলিকে তাদের বশীভূত করেছি। ওগুলির কতক তাদের বাহন এবং কতক তারা আহার করে।মুজিবুর রহমান
আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আমি এইগুলিকে তাদের বশীভূত করে দিয়েছি। এইগুলির কতক তাদের বাহন এবং এদের কতক তারা আহার করে। ইসলামিক ফাউন্ডেশন
আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে।আল-বায়ান
আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কতক তাদের বাহন, আর এদের কতকগুলো তারা খায়।তাইসিরুল
আর এগুলোকে আমরা তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের মধ্যের কিছু তাদের বাহন আর এদের কিছু তারা খায়।মাওলানা জহুরুল হক
৭২. আর আমরা এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। ফলে এগুলোর কিছু সংখ্যক হয়েছে তাদের বাহন। আর কিছু সংখ্যক থেকে তারা খেয়ে থাকে।
(৭২) এবং আমি এগুলিকে ওদের বশীভূত করে দিয়েছি।(1) এগুলির কিছু ওদের সওয়ারী এবং কিছু ওদের খাদ্য।
(1) অর্থাৎ, ঐ সকল পশু দ্বারা তারা যেভাবে উপকৃত হতে চায়, তারা অস্বীকার করে না। এমন কি তারা তাদেরকে যবেহ্ করে এবং ছোট বাচ্চারাও তাদেরকে টেনে নিয়ে বেড়ায়।