ইসলাওহাল ইয়াওমা বিমা-কুনতুম তাকফুরূন।উচ্চারণ
দুনিয়ায় যে কুফরী তোমরা করতে থেকেছো তার ফলস্বরূপ আজ এর ইন্ধন হও। তাফহীমুল কুরআন
আজ এতে প্রবেশ কর। যেহেতু তোমরা কুফর করতে।মুফতী তাকী উসমানী
আজ তোমরা এতে প্রবেশ কর; কারণ তোমরা একে অবিশ্বাস করেছিলে।মুজিবুর রহমান
তোমাদের কুফরের কারণে আজ এতে প্রবেশ কর।মাওলানা মুহিউদ্দিন খান
আজ তোমরা এতে প্রবেশ কর; কারণ তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে। ইসলামিক ফাউন্ডেশন
তোমরা যে কুফরী করতে সে কারণে আজ তোমরা এতে প্রবেশ কর।আল-বায়ান
আজ তাতে প্রবেশ কর, কেননা তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে।’তাইসিরুল
এতে তোমরা প্রবেশ করো আজকের দিনে যেহেতু তোমরা অবিশ্বাস করেছিলে।মাওলানা জহুরুল হক
৬৪. তোমরা যে কুফরী করতে সে কারণে আজ তোমরা এতে দগ্ধ হও।(১)
(১) যেমন অন্য আয়াতে এসেছে, “যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। এটা কি তবে জাদু? না কি তোমরা দেখতে পাচ্ছ না!” (সূরা আত-তূরঃ ১৩–১৫)
(৬৪) তোমাদের অবিশ্বাস (কুফরী) করার কারণে আজ তোমরা এতে প্রবেশ কর। (1)
(1) অর্থাৎ, এখন সেই নির্বুদ্ধিতার ফল ভোগ কর এবং নিজেদের কুফরীর কারণে জাহান্নামের কঠিন শাস্তির মজা আস্বাদন কর।