হা-যিহী জাহান্নামুল্লাতী কুনতুম তূ‘আদূন।উচ্চারণ
এটা সে জাহান্নাম, যার ভয় তোমাদের দেখানো হতো। তাফহীমুল কুরআন
এটাই সেই জাহান্নাম, যার ভয় তোমাদেরকে দেখানো হত।মুফতী তাকী উসমানী
এটা সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল।মুজিবুর রহমান
এই সে জাহান্নাম, যার ওয়াদা তোমাদেরকে দেয়া হতো।মাওলানা মুহিউদ্দিন খান
এটাই সেই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। ইসলামিক ফাউন্ডেশন
এটি সেই জাহান্নাম যার সম্পর্কে তোমরা ওয়াদাপ্রাপ্ত হয়েছিলে।আল-বায়ান
এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল।তাইসিরুল
"এটিই হচ্ছে জাহান্নাম যে-সন্বন্ধে তোমাদের ওয়াদা করা হয়েছিল।মাওলানা জহুরুল হক
৬৩. এটাই সে জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল।
(৬৩) এটিই জাহান্নাম, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল।