ছালা-মুন কাওলাম মিররব্বির রহীম।উচ্চারণ
দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে “সালাম” বলা হয়েছে তাফহীমুল কুরআন
দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদেরকে সালাম বলা হবে।মুফতী তাকী উসমানী
পরম দয়ালু রবের পক্ষ হতে তাদেরকে বলা হবে ‘সালাম’।মুজিবুর রহমান
করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম।মাওলানা মুহিউদ্দিন খান
সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে সম্ভাষণ। ইসলামিক ফাউন্ডেশন
অসীম দয়ালু রবের পক্ষ থেকে বলা হবে, ‘সালাম’।আল-বায়ান
দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে ‘সালাম’ বলে সম্ভাষণ করা হবে।তাইসিরুল
অফুরন্ত ফলদাতা প্রভুর তরফ থেকে সম্ভাষণ হচ্ছে -- "সালাম"।মাওলানা জহুরুল হক
৫৮. পরম দয়ালু রবের পক্ষ থেকে সালাম, (সাদর সম্ভাষণ বা নিরাপত্তা)।
(৫৮) পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হতে তাদেরকে বলা হবে ‘সালাম’ (শান্তি)। (1)
(1) আল্লাহর এই সালাম ফিরিশতাগণ জান্নাতীগণের নিকট পৌঁছে দেবেন। অনেকে বলেন যে, আল্লাহ তাআলা নিজে সরাসরি তাদেরকে সালাম দিয়ে সম্মানিত করবেন।