লাহুম ফীহা-ফা-কিহাতুওঁ ওয়া লাহুম মা-ইয়াদ্দা‘ঊন।উচ্চারণ
সব রকমের সুস্বাদু পানাহারের জিনিস তাদের জন্য সেখানে রয়েছে, যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে। তাফহীমুল কুরআন
সেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং তারা যা কিছুর ফরমায়েশ করবে তাই তারা পাবে।মুফতী তাকী উসমানী
সেখানে থাকবে তাদের জন্য ফল-মূল এবং থাকবে যা তারা ফরমায়েশ করবে।মুজিবুর রহমান
সেখানে তাদের জন্যে থাকবে ফল-মূল এবং যা চাইবে।মাওলানা মুহিউদ্দিন খান
সেখানে থাকবে তাদের জন্যে ফলমূল এবং তাদের জন্যে বাঞ্ছিত সমস্ত কিছু, ইসলামিক ফাউন্ডেশন
সেখানে তাদের জন্য থাকবে ফল-ফলাদি এবং থাকবে তারা যা চাইবে তাও।আল-বায়ান
তাদের জন্য সেখানে থাকবে ফলমূল আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে।তাইসিরুল
তাদের জন্য সেখানে থাকবে ফলফসল, আর তাদের জন্য রইবে যা তারা কামনা করে।মাওলানা জহুরুল হক
৫৭. সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বঞ্চিত সমস্ত কিছু,
(৫৭) সেখানে তাদের জন্য থাকবে ফল-মূল এবং বাঞ্ছিত সমস্ত কিছু।