وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ

ওয়া ইন কুল্লুল লাম্মা-জামী‘উল লাদাইনা-মুহদারূন।উচ্চারণ

তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে। তাফহীমুল কুরআন

এবং যত লোক আছে তাদের সকলকে অবশ্যই একত্র করে আমার সামনে হাজির করা হবে।মুফতী তাকী উসমানী

এবং অবশ্যই তাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে।মুজিবুর রহমান

ওদের সবাইকে সমবেত অবস্থায় আমার দরবারে উপস্থিত হতেই হবে।মাওলানা মুহিউদ্দিন খান

এবং অবশ্যই এদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে।ইসলামিক ফাউন্ডেশন

আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাযির করা হবে।আল-বায়ান

তাদের সব্বাইকে একত্রে আমার কাছে হাজির করা হবে।তাইসিরুল

আর নিশ্চয়ই সবাইকে, -- আলবৎ সব ক’জনকে, আমাদের সামনে হাজির করা হবে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩২. আর নিশ্চয় তাদের সবাইকে একত্রে আমাদের কাছে উপস্থিত করা হবে।(১)

(১) অর্থাৎ কিয়ামতের দিন। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(৩২) এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে। (1)

(1) এখানে إن হল নাফিয়াহ (নেতিবাচক) এবং لَمَّا শব্দটি إِلاَّ এর অর্থে ব্যবহার হয়েছে। আসল অনুবাদ হবেঃ এমন কেউ নেই, যে আমার নিকট উপস্থিত হবে না। উদ্দেশ্য হল যে, অতীতে যারা অতিবাহিত হয়ে গেছে ও ভবিষ্যতে যারা আসবে সকল মানুষ আল্লাহর দরবারে উপস্থিত হবে। যেখানে তাদের হিসাব নিকাশ হবে।