আলাম ইয়ারও কাম আহলাকনা- কাবলাহুম মিনাল কুরূনি আন্নাহুম ইলাইহিম লাইয়ারজি‘উন।উচ্চারণ
তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না? ২৫ তাফহীমুল কুরআন
তারা কি দেখেনি তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যারা তাদের কাছে ফিরে আসছে না?মুফতী তাকী উসমানী
তারা কি লক্ষ্য করেনা যে, তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করেছি যারা তাদের মধ্যে ফিরে আসবেনা?মুজিবুর রহমান
তারা কি প্রত্যক্ষ করে না, তাদের পূর্বে আমি কত সম্প্রদায়কে ধ্বংস করেছি যে, তারা তাদের মধ্যে আর ফিরে আসবে না।মাওলানা মুহিউদ্দিন খান
এরা কি লক্ষ্য করে না এদের পূর্বে কত মানবগোষ্ঠী আমি ধ্বংস করেছি যারা এদের মধ্যে ফিরে আসবে না ? ইসলামিক ফাউন্ডেশন
তারা কি লক্ষ্য করেনি যে, আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি, নিশ্চয় তারা তাদের কাছে ফিরে আসবে না।আল-বায়ান
তারা কি দেখে না যে, তাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি? তারা তাদের কাছে ফিরে আসবে না।তাইসিরুল
তারা কি দেখে নি তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে আমরা ধ্বংস করেছি, কেননা তারা তাঁদের প্রতি ফিরতো না?মাওলানা জহুরুল হক
২৫
অর্থাৎ এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে, কোথাও তাদের সামান্যতম চিহ্নও নেই। যে একবার পড়ে গেছে সে আর ওঠেনি। দুনিয়ায় আজ তাদের নাম নেবার মতো একজন লোকও বেঁচে নেই। তাদের সভ্যতা ও সংস্কৃতিই নয়, তাদের বংশধারাও বিলুপ্ত হয়ে গেছে।
৩১. তারা কি লক্ষ্য করে না, আমরা তাদের আগে বহু প্ৰজন্মকে ধ্বংস করেছি।(১) নিশ্চয় তারা তাদের মধ্যে ফিরে আসবে না।
(১) অর্থাৎ আদ, সামূদ ও অন্যান্য বহু প্রজন্ম। (তাবারী)
(৩১) ওরা কি লক্ষ্য করে না, ওদের পূর্বে কত মানবগোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা ওদের মধ্যে ফিরে আসবে না।(1)
(1) এতে মক্কাবাসীদের জন্য সতর্কবাণী রয়েছে যে, রসূলের রিসালাতকে মিথ্যা ভাবার কারণে যেমন পূর্ব জাতি ধ্বংস হয়েছে, অনুরূপ তারাও ধ্বংস হতে পারে।