قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ

কীলাদ খুলিল জান্নাতা ক-লা ইয়া-লাইতা কাওমী ইয়া‘লামূন।উচ্চারণ

(শেষ পর্যন্ত তারা তাঁকে হত্যা করে ফেললো এবং) সে ব্যক্তিকে বলে দেয়া হলো, “প্রবেশ করো জান্নাতে।” ২২ তাফহীমুল কুরআন

(শেষ পর্যন্ত জনপদবাাসী তাকে হত্যা করে ফেলল এবং আল্লাহ তাআলার পক্ষ হতে তাকে) বলা হল, জান্নাতে প্রবেশ কর। #%১০%# সে (জান্নাতের নি‘আমত রাজি দেখে) বলল, আহা! আমার সম্প্রদায় যদি জানতে পারতমুফতী তাকী উসমানী

তাকে বলা হলঃ জান্নাতে প্রবেশ কর। সে বলে উঠলঃ হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত –মুজিবুর রহমান

তাকে বলা হল, জান্নাতে প্রবেশ কর। সে বলল হায়, আমার সম্প্রদায় যদি কোন ক্রমে জানতে পারত-মাওলানা মুহিউদ্দিন খান

তাকে বলা হল, ‘জান্নাতে প্রবেশ কর।’ সে বলে উঠিল, ‘হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত- ইসলামিক ফাউন্ডেশন

তাকে বলা হল, ‘জান্নাতে প্রবেশ কর’। সে বলল, ‘হায়! আমার কওম যদি জানতে পারত’,আল-বায়ান

(লোকেরা তাকে হত্যা করে ফেললে আল্লাহর পক্ষ থেকে) তাকে বলা হল- জান্নাতে প্রবেশ কর। (তখন) সে বলল- হায়! আমার জাতির লোকেরা যদি জানত,তাইসিরুল

বলা হলো -- "জান্নাতে প্রবেশ কর।" তিনি বললেন -- "হায় আফসোস! আমার স্বজাতি যদি জানতে পারত, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২

অর্থাৎ শাহাদাতের সৌভাগ্য লাভ করার সাথে সাথেই তাঁকে জান্নাতের সুসংবাদ দেয়া হলো। যখনই মৃত্যুর দরজা পার হয়ে তিনি অন্য জগতে পৌঁছে গেলেন, ফেরেশতারা সেখানে তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন এবং তারা তখনই তাঁকে এ মর্মে সুসংবাদ দিয়ে দিলেন যে, সুসজ্জিত বেহেশত তাঁর অপেক্ষায় রয়েছে। এ বাক্যটির ব্যাখ্যার ব্যাপারে মুফাস্‌সিরদের মধ্যে মতবিরোধ দেখা যায়। কাতাদাহ বলেন, “আল্লাহ্‌ তখনই তাঁকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন, তিনি সেখানে জীবিত রয়েছেন এবং আহার লাভ করছেন।” অন্যদিকে মুজাহিদ বলেন, “ফেরেশতারা একথা সুসংবাদ হিসেবে তাঁকে জানিয়ে দেন এবং এর অর্থ হচ্ছে, কিয়ামতের পরে যখন সকল মু’মিন জান্নাতে প্রবেশ করবেন তখন তিনিও তাদের সাথে প্রবেশ করবেন।”

তাফসীরে মুফতি তাকি উসমানী

কোন কোন বর্ণনায় আছে, নিষ্ঠুর সম্প্রদায়টি তাঁর আন্তরিকতাপূর্ণ উপদেশের জবাবে তাঁকে লাথি-ঘুষি ও পাথর মেরে-মেরে শহীদ করে ফেলল।

তাফসীরে জাকারিয়া

২৬. তাকে বলা হল, জান্নাতে প্রবেশ কর।(১) সে বলে উঠল, হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত—

(১) কুরআনের উপরোক্ত বাক্য থেকে এ দিকে ইঙ্গিত পাওয়া যায় যে, লোকটিকে শহীদ করে দেয়া হয়েছিল। কেননা, কেবল জান্নাতে প্ৰবেশ অথবা জান্নাতের বিষয়াদি দেখা মৃত্যুর পরই সম্ভবপর। (দেখুন: কুরতুবী, ফাতহুল কাদীর) কাতাদাহ বলেন, এ লোকটি তার সম্প্রদায়কে আল্লাহর দিকে আহবান জানিয়েছে এবং তাদের জন্য উপদেশ ব্যক্ত করেছে, কিন্তু তারা তাকে হত্যা করেছে। (তাবারী)

তাফসীরে আহসানুল বায়ান

(২৬) (তখন তারা তাকে হত্যা করল এবং তার মৃত্যুর পর) তাকে বলা হল, ‘তুমি জান্নাতে প্রবেশ কর।’ সে বলে উঠল, ‘হায়! আমার সম্প্রদায় যদি জানতে পারত--