ওয়ামা-‘আলাইনাইল্লাল বালা-গুল মুবীন।উচ্চারণ
এবং সুস্পষ্টভাবে পয়গাম পৌঁছিয়ে দেয়া ছাড়া আমাদের ওপর আর কোন দায়িত্ব নেই। ১৩ তাফহীমুল কুরআন
আর আমাদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছিয়ে দেওয়া।মুফতী তাকী উসমানী
স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।মুজিবুর রহমান
পরিস্কারভাবে আল্লাহর বাণী পৌছে দেয়াই আমাদের দায়িত্ব।মাওলানা মুহিউদ্দিন খান
‘স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।’ ইসলামিক ফাউন্ডেশন
‘আর সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়াই আমাদের দায়িত্ব’।আল-বায়ান
স্পষ্টভাবে (আল্লাহর বাণী) পৌঁছে দেয়াই আমাদের একমাত্র দায়িত্ব।তাইসিরুল
আর আমাদের উপরে হচ্ছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া অন্য কিছু নয়।মাওলানা জহুরুল হক
১৩
অর্থাৎ রব্বুল আলামীন তোমাদের কাছে যে পয়গাম পৌঁছিয়ে দেবার জন্য আমাদের ওপর দায়িত্ব অর্পণ করেছেন তা তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়া ছাড়া আর কোন কাজ আমাদের নেই। এরপর তা মেনে নেয়া বা না মেনে নেয়া তোমাদের ইচ্ছাধীন। তোমাদের ওপর বল প্রয়োগ করে মেনে নিতে বাধ্য করার দায়িত্ব আমাদের ওপর সোপর্দ করা হয়নি। আর তোমরা না মেনে নিলে তোমাদের কুফরীর কারণে আমরা পাকড়াও হবো না। বরং তোমাদের এ অপরাধের জন্য তোমাদের নিজেদেরকেই জবাবদিহি করতে হবে।
১৭. আর স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।
(১৭) স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব।’