قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ

ক-লূরব্বুনা-ইয়া‘লামুইন্না-ইলাইকুম লামুরছালূন।উচ্চারণ

রসূলরা বললো, আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসূল হিসেবে পাঠানো হয়েছে তাফহীমুল কুরআন

রাসূলগণ বলল, আমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন যে, আমাদেরকে বাস্তবিকই তোমাদের কাছে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে।মুফতী তাকী উসমানী

তারা বললঃ আমাদের রাব্ব জানেন যে, আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি।মুজিবুর রহমান

রাসূলগণ বলল, আমাদের পরওয়ারদেগার জানেন, আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।মাওলানা মুহিউদ্দিন খান

তারা বলল, ‘আমাদের প্রতিপালক জানেন-আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি। ইসলামিক ফাউন্ডেশন

তারা বলল, ‘আমাদের রব জানেন, অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল’।আল-বায়ান

রসূলগণ বলল- আমাদের পালনকর্তা জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।তাইসিরুল

তাঁরা বলেছিলেন -- "আমাদের প্রভু জানেন যে আমরা নিশ্চয়ই তোমাদের কাছে প্রেরিতপুরুষই বটে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৬. তারা বললেন, আমাদের রব জানেন—নিশ্চয় আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬) তারা বলল, ‘আমাদের প্রতিপালক জানেন যে, আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হয়েছি।