ইয়া-ছীন।উচ্চারণ
ইয়া-সীন। ১ তাফহীমুল কুরআন
ইয়া-সীন।মুফতী তাকী উসমানী
ইয়া সীন।মুজিবুর রহমান
ইয়া-সীনমাওলানা মুহিউদ্দিন খান
ইয়া-সীন, ইসলামিক ফাউন্ডেশন
ইয়া-সীন।আল-বায়ান
ইয়াসীন।তাইসিরুল
ইয়া সীন!মাওলানা জহুরুল হক
১
ইবনে আব্বাস, ইকরামা, দ্বাহ্হাক, হাসান বসরী ও সুফিয়ান ইবনে উয়াইনার বক্তব্য মতে এর অর্থ হচ্ছে, “হে মানুষ” অথবা “ওহে লোক” এবং কোন কোন মুফাস্সির একে “ইয়া সাইয়েদ” এর সংক্ষিপ্ত উচ্চারণও গণ্য করেন। এ ব্যাখ্যার প্রেক্ষিতে ধরা যায় নবী ﷺ কে উদ্দেশ্য করে এ শব্দগুলো বলা হয়েছে।
১. ইয়াসীন(১),
(১) ইয়াসীন শব্দের বিভিন্ন অর্থ করা হয়ে থাকে। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, এটা দ্বারা আল্লাহ্ শপথ করেছেন। আর তা আল্লাহর একটি নাম। অবশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য বর্ণনায় এসেছে, এর অর্থ: হে মানুষ। (তাবারী, বাগভী)
(১) ইয়া-সীন,(1)
(1) অনেকে এর অর্থ, ‘হে ব্যক্তি! বা হে মানুষ!’ বলেছেন। আবার অনেকে এটিকে নবী (সাঃ)-এর নাম এবং অনেকে আল্লাহ তাআলার সুন্দরতম নামাবলীর একটি নাম রূপে উল্লেখ করেছেন। কিন্তু এই সকল মত কোন প্রমাণ ছাড়াই পেশ করা হয়েছে। কারণ এটিও সেই ‘হরূফে মুক্বাত্ত্বাআত’ (বিচ্ছিন্ন অক্ষরমালা), যার অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ অবগত নয়।