إِنۡ أَنتَ إِلَّا نَذِيرٌ

ইন আনতা ইল্লা-নাযীর।উচ্চারণ

তুমি তো একজন সতর্ককারী মাত্র। ৪৪ তাফহীমুল কুরআন

তুমি তো একজন সতর্ককারী মাত্র।মুফতী তাকী উসমানী

তুমি একজন সতর্ককারী মাত্র।মুজিবুর রহমান

আপনি তো কেবল একজন সতর্ককারী।মাওলানা মুহিউদ্দিন খান

তুমি একজন সতর্ককারী মাত্র।ইসলামিক ফাউন্ডেশন

তুমি তো একজন সতর্ককারী বৈ কিছু নও।আল-বায়ান

তুমি তো কেবল একজন সতর্ককারী।তাইসিরুল

তুমি একজন সতর্ককারী বৈ তো নও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৪৪

অর্থাৎ লোকদেরকে সতর্ক করে দেবার চেয়ে বেশী আর কোন দায়িত্ব তোমার নেই। এরপর যদি কেউ সচেতন না হয় এবং নিজের গোমরাহীর মধ্যে ছুটে চলতে থাকে তাহলে এর কোন দায়-দায়িত্ব তোমার ওপর নেই। অন্ধদের দেখাবার এবং বধিরদের শুনাবার দায়িত্ব তোমার ওপর সোপর্দ করা হয়নি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৩. আপনি তো একজন সতর্ককারী মাত্র।

তাফসীরে আহসানুল বায়ান

(২৩) তুমি একজন সতর্ককারী মাত্র। (1)

(1) অর্থাৎ, তোমার কাজ হল দাওয়াত ও তবলীগ করা। কারো সুপথ পাওয়া বা না পাওয়া কেবল আল্লাহর এখতিয়ারে।