يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ ٱللَّهَ وَقُولُواْ قَوۡلٗا سَدِيدٗا

ইয়া আইয়ুহাল্লাযীনা আ-মানুত্তাকুল্লা-হা ওয়াকূলূকাওলান ছাদীদা-।উচ্চারণ

হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তাফহীমুল কুরআন

হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সত্য-সঠিক কথা বল।মুফতী তাকী উসমানী

হে মু’মিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।মুজিবুর রহমান

হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।মাওলানা মুহিউদ্দিন খান

হে মু’মিনগণ! আল্লাহ্কে ভয় কর এবং সঠিক কথা বল; ইসলামিক ফাউন্ডেশন

হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।আল-বায়ান

হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং সরল সঠিক কথা বল।তাইসিরুল

ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্‌কে ভয়-ভক্তি করো, আর সরল-সঠিক কথা বলো,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭০. হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং সঠিক কথা বল(১);

(১) এর তাফসীর সত্য কথা, সরল কথা, সঠিক কথা করা হয়েছে। ইবন কাসীর সবগুলো উদ্ধৃত করে বলেন, সবই ঠিক। (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৭০) হে বিশ্বাসীগণ ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল।(1)

(1) অর্থাৎ, এমন কথা বল, যাতে কোন টেরামি বা বক্রতা নেই, ধোঁকা ও ধাপ্পা নেই। سَدِيدٌ تَسْدِيْدُ السَّهَمِ থেকে গৃহীত। অর্থাৎ, যেমন তীরকে সোজা করা হয় যাতে সঠিক নিশানার উপর লাগে, অনুরূপ তোমাদের মুখ থেকে বের হওয়া কথা ও তোমাদের কাজ-কারবারও সোজা ও সরল হবে। সঠিকতা ও সত্যতা থেকে এক চুল বরাবর তা যেন বিচ্যুত না হয়।