مَا كَانَ إِبۡرَٰهِيمُ يَهُودِيّٗا وَلَا نَصۡرَانِيّٗا وَلَٰكِن كَانَ حَنِيفٗا مُّسۡلِمٗا وَمَا كَانَ مِنَ ٱلۡمُشۡرِكِينَ

মা-কানা ইবর-হীমুইয়াহূদিইইয়াওঁ ওয়ালা-নাসর-নিয়ইইয়াওঁ ওয়ালা-কিন ক-না হানীফাম মুছলিমাওঁ ওয়ামা-ক-না মিনাল মুশরিকীন।উচ্চারণ

ইব্রাহীম ইহুদী ছিল না, খৃস্টানও ছিল না বরং সে তো ছিল একজন একনিষ্ঠ মুসলিম ৫৯ এবং সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। ইব্রাহীমের যারা অনুসরণ করেছে তারাই তাঁর সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক রাখার অধিকারী। তাফহীমুল কুরআন

ইবরাহীম ইয়াহুদীও ছিল না এবং খ্রিস্টানও নয়। বরং সে তো একনিষ্ঠ মুসলিম ছিল। সে কখনও শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না।মুফতী তাকী উসমানী

ইবরাহীম ইয়াহুদী ছিলনা এবং খৃষ্টানও ছিলনা, বরং সে সুদৃঢ় মুসলিম ছিল এবং সে মুশরিকদের (অংশীবাদী) অন্তর্ভুক্ত ছিলনা।মুজিবুর রহমান

ইব্রাহীম ইহুদী ছিলেন না এবং নাসারাও ছিলেন না, কিক্তু তিনি ছিলেন ‘হানীফ’ অর্থাৎ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্নসমর্পণকারী, এবং তিনি মুশরিক ছিলেন না।মাওলানা মুহিউদ্দিন খান

ইব্রাহীম ইয়াহূদীও ছিল না, খ্রিস্টানও ছিল না; সে ছিল একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিকদের অন্তর্ভুক্তও ছিল না। ইসলামিক ফাউন্ডেশন

ইবরাহীম ইয়াহূদীও ছিল না, নাসারাও ছিল না; বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম। আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।আল-বায়ান

ইবরাহীম না ইয়াহূদী ছিল, না নাসারা, বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিক দলের অন্তর্ভুক্ত ছিল না।তাইসিরুল

ইব্রাহীম ইহুদী ছিলেন না, খ্রীষ্টানও নহেন, বরং তিনি ছিলেন ঋজু স্বভাব, মুসলিম, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৫৯

আসলে এখানে ‍‍‍‌‘হানীফ’ শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হয় এমন ব্যক্তি যে, সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একটি বিশেষ পথে চলে। এই অর্থটিকেই আমরা ‘একনিষ্ঠ মুসলিম’ শব্দের মধ্যে আনার চেষ্টা করেছি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬৭. ইবরাহীম ইয়াহুদীও ছিলেন না, নাসারাও ছিলেন না; বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।

তাফসীরে আহসানুল বায়ান

(৬৭) ইব্রাহীম ইয়াহুদীও ছিল না, খ্রিষ্টানও ছিল না; সে ছিল একনিষ্ঠ, আত্মসমর্পণকারী (মুসলিম)।(1) সে অংশীবাদীদের দলভুক্ত ছিল না।

(1) (حَنِيْفًا مُّسْلِمًا)  (একনিষ্ঠ মুসলিম) অর্থাৎ, শিরক থেকে বিমুখ হয়ে কেবল এক আল্লাহর কাছে আত্মসমর্পণকারী।