ইন তুবদূশাইআন আও তুখফূহু ফাইন্নাল্লা-হা ক-না বিকুল্লি শাইয়িন ‘আলীমা-।উচ্চারণ
তোমরা কোন কথা প্রকাশ বা গোপন করো আল্লাহ সবকিছুই জানেন। ১০১ তাফহীমুল কুরআন
তোমরা কোন বিষয় প্রকাশ কর বা তা গোপন রাখ, আল্লাহ তো প্রতিটি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন।মুফতী তাকী উসমানী
তোমরা কোন বিষয় প্রকাশই কর অথবা গোপনই রাখ আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।মুজিবুর রহমান
তোমরা খোলাখুলি কিছু বল অথবা গোপন রাখ, আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ।মাওলানা মুহিউদ্দিন খান
তোমরা কোন বিষয় প্রকাশ কর বা গোপন রাখ-আল্লাহ্ সর্ববিষয়ে সর্বজ্ঞ। ইসলামিক ফাউন্ডেশন
যদি তোমরা কোন কিছু প্রকাশ কর কিংবা গোপন কর তবে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।আল-বায়ান
তোমরা কোন বিষয় প্রকাশ কর অথবা তা গোপন কর- আল্লাহ তো সব বিষয়ে সর্বজ্ঞ।তাইসিরুল
তোমরা যদি কোনো-কিছু প্রকাশ কর অথবা তা গোপনই রাখ, আল্লাহ্ কিন্তু নিশ্চয়ই সব-কিছু সন্বন্ধে সর্বজ্ঞাতা।মাওলানা জহুরুল হক
১০১
অর্থাৎ নবী করীমের ﷺ বিরুদ্ধে কোন ব্যক্তি যদি অন্তরেও কোন খারাপ ধারণা পোষণ করে অথবা তাঁর স্ত্রীদের সম্পর্কে কারো নিয়তের মধ্যে কোন অসততা প্রচ্ছন্ন থাকে, তাহলে আল্লাহর কাছে তা গোপন থাকবে না এবং এজন্য সে শাস্তি পাবে।
৫৪. যদি তোমরা কোন কিছু প্রকাশ কর অথবা তা গোপন রাখ (তবে জেনে রাখ) নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।
(৫৪) তোমরা কোন বিষয় প্রকাশই কর অথবা গোপনই রাখ --আল্লাহ অবশ্যই সর্ববিষয়ে সর্বজ্ঞ।