ওয়া ছাব্বিহূহু বুকরতাওঁ ওয়া আসীলা-।উচ্চারণ
এবং সকাল সাঁঝে তাঁর মহিমা ঘোষণা করতে থাকো। ৭৮ তাফহীমুল কুরআন
এবং সকাল ও সন্ধ্যায় তার তাসবীহ পাঠ কর।মুফতী তাকী উসমানী
এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।মুজিবুর রহমান
এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা কর।মাওলানা মুহিউদ্দিন খান
এবং সকাল-সন্ধ্যায় আল্লাহ্ র পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। ইসলামিক ফাউন্ডেশন
আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা কর।আল-বায়ান
আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।তাইসিরুল
আর তাঁর মহিমা কীর্তন করো সকালে ও সন্ধ্যায়।মাওলানা জহুরুল হক
৭৮
মুসলমানদেরকে এ উপদেশ দেয়াই এর উদ্দেশ্য যে, যখন শত্রুদের পক্ষ থেকে আল্লাহর রসূলের প্রতি ব্যাপকভাবে বিদ্রূপ ও নিন্দাবাদ করা হয় এবং আল্লাহর সত্য দ্বীনকে ক্ষতিগ্রস্ত করার জন্য রসূলের বিরুদ্ধে অপপ্রচারের তুফান সৃষ্টি করা হয় তখন নিশ্চিন্তে এসব বাজে খিস্তি খেউড় শুনতে থাকা, নিজেই শত্রুদের ছাড়নো সন্দেহ সংশয়ে জড়িয়ে পড়া এবং জবাবে তাদেরকেও গালাগালি করতে থাকা মু’মিনদের কাজ নয়। বরং তাদের কাজ হচ্ছে, সাধারণ দিনগুলোর তুলনায় এসব দিনে বিশেষভাবে আল্লাহকে আরো বেশী করে স্মরণ করা। “আল্লাহকে বেশী বেশী স্মরণ করা”র অর্থ ৬৩ টীকায় বর্ণনা করা হয়েছে। সকাল সাঁঝে আল্লাহর মহিমা ঘোষণা করার অর্থ হচ্ছে সর্বক্ষণ তাঁর তাসবীহ করা। আর তাসবীহ করা মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, নিছক তাসবীহর দানা হাতে নিয়ে গুণতে থাকা নয়।
৪২. এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্ৰতা ও মহিমা ঘোষণা কর।
(৪২) এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।