যা-লিকা নাতলূহু ‘আলাইকা মিনাল আ-য়া-তি ওয়াযযিকরিল হাকীম।উচ্চারণ
এই আয়াত ও জ্ঞানগর্ভ আলোচনা আমি তোমাকে শুনাচ্ছি। তাফহীমুল কুরআন
(হে নবী!) এসব এমন আয়াত ও সারগর্ভ উপদেশ, যা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি।মুফতী তাকী উসমানী
আমি তোমার প্রতি বিজ্ঞানময় বর্ণনা ও নিদর্শনাবলী হতে এটা আবৃত্তি করছি।মুজিবুর রহমান
আমি তোমাদেরকে পড়ে শুনাই এ সমস্ত আয়াত এবং নিশ্চিত বর্ণনা।মাওলানা মুহিউদ্দিন খান
এটা আমি তোমার নিকট তিলাওয়াত করছি আয়াতসমূহ ও সারগর্ভ বাণী হতে। ইসলামিক ফাউন্ডেশন
এটি আমি তোমার উপর তিলাওয়াত করছি, আয়াতসমূহ ও প্রজ্ঞাপূর্ণ উপদেশ থেকে।আল-বায়ান
এসব আমি তোমাকে পড়ে শুনাচ্ছি আয়াতসমষ্টি ও জ্ঞানগর্ভ বাণী হতে।তাইসিরুল
এটিই যা আমি তোমার কাছে বর্ণনা করছি নির্দেশবাণী ও জ্ঞানময় স্মারক থেকে।মাওলানা জহুরুল হক
৫৮. এটা আমরা আপনার নিকট তেলাওয়াত করছি আয়াতসমূহ ও হেকমতপূর্ণ বাণী থেকে।
(৫৮) যা আমি তোমার কাছে পাঠ করছি, তা হল আয়াত (নিদর্শনাবলী) ও বিজ্ঞানময় উপদেশ।