وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّبِعُواْ مَآ أَنزَلَ ٱللَّهُ قَالُواْ بَلۡ نَتَّبِعُ مَا وَجَدۡنَا عَلَيۡهِ ءَابَآءَنَآۚ أَوَلَوۡ كَانَ ٱلشَّيۡطَٰنُ يَدۡعُوهُمۡ إِلَىٰ عَذَابِ ٱلسَّعِيرِ

ওয়া ইযা-কীলা লাহুমুত তাবি‘উ মাআনঝালাল্লা-হু ক-লূবাল নাত্তাবি‘উ মা-ওয়াজাদনা‘আলাইহি আ-বাআনা- আওয়া লাও ক-নাশশাইতা-নুইয়াদ‘উহুম ইলা-‘আযাবিছছা‘ঈর।উচ্চারণ

আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ‌ যা নাযিল করেছেন তার আনুগত্য করো তখন তারা বলে, আমরা আমাদের বাপ-দাদাকে যে রীতির ওপর পেয়েছি তার আনুগত্য করবো। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকেও আহ্বান করতে থাকে তবুও কি তারা তারই আনুগত্য করবে? ৩৯ তাফহীমুল কুরআন

যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার অনুসরণ কর, তখন তারা বলে, না, বরং আমরা তো আমাদের বাপ-দাদাদেরকে যে পথে পেয়েছি তারই অনুসরণ করব। যদি শয়তান তাদেরকে (অর্থাৎ তাদের বাপ-দাদাদেরকে) জ্বলন্ত আগুনের দিকে ডাকে তবুও কি (তারা তাদেরই অনুগামী হবে)? #%১৬%#মুফতী তাকী উসমানী

তাদেরকে যখন বলা হয় - আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর তখন তারা বলেঃ বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শাইতান যদি তাদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহবান করে তবুও কি?মুজিবুর রহমান

তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে বিষয়ের উপর পেয়েছি, তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের শাস্তির দিকে দাওয়াত দেয়, তবুও কি?মাওলানা মুহিউদ্দিন খান

এদেরকে যখন বলা হয়, ‘আল্লাহ্ যা অবতীর্ণ করেছেন তা অনুসরণ কর।’ এরা বলে, ‘বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব।’ শয়তান যদি এদেরকে জ্বলন্ত অগ্নির শাস্তির দিকে আহ্বান করে, তবুও কি ? ইসলামিক ফাউন্ডেশন

আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তার অনুসরণ কর’ তখন তারা বলে, ‘বরং আমরা তার অনুসরণ করব যার ওপর আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি।’ শয়তান তাদেরকে প্রজ্বলিত আযাবের দিকে আহবান করলেও কি (তারা পিতৃপুরুষদেরকে অনুসরণ করবে)?আল-বায়ান

তাদেরকে যখন বলা হয়- আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ কর, তখন তারা বলে- বরং আমরা তারই অনুসরণ করব আমাদের পিতৃ-পুরুষদেরকে যে পথ অনুসরণ করতে দেখেছি। শয়ত্বান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে ডাকে, তবুও কি (তারা তারই অনুসরণ করবে)?তাইসিরুল

আর যখন তাদের বলা হয় -- "আল্লাহ্ যা অবতারণ করেছেন তা অনুসরণ করো", তারা বলে -- "না, আমরা অনুসরণ করব আমাদের বাপদাদাদের যাতে পেয়েছি তার।" কি, যদিও শয়তান তাদের ডেকে নিয়ে যায় জ্বলন্ত আগুনের শাস্তির দিকে?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৩৯

অর্থাৎ প্রত্যেক জাতির, পরিবারের ও ব্যক্তির বাপ-দাদারা অবশ্যই সত্যের ওপর প্রতিষ্ঠিত ছিল, এমন কোন কথা নেই। পদ্ধতিটির বাপ-দাদার আমল থেকে চলে আসাই তার সত্য হবার প্রমাণ নয়। বাপ-দাদা যদি পথভ্রষ্ট হয়ে থাকে, তাহলেও চোখ বন্ধ করে তাদেরই পথে পাড়ি জমানো হবে এবং কখনো এ পথটি কোনো দিকে গিয়েছে এ ব্যাপারে কোনো প্রকার অনুসন্ধান করার প্রয়োজনই অনুভব করা হবে না, কোন বুদ্ধিমান ব্যক্তি কখনো এমন অজ্ঞতার কাজ করতে পারে না।

তাফসীরে মুফতি তাকি উসমানী

বোঝা গেল কুরআন-সুন্নাহ মোতাবেক বাপ-দাদাগণ সঠিক পথের অনুসারী হয়ে থাকলে তাদের পথে চলা দূষণীয় নয়। বরং হিদায়াতের উপর চলার জন্য হিদায়াতপ্রাপ্তদের অনুসরণই বেশি নিরাপদ। সুতরাং কুরআন মাজীদে আল্লাহ তাআলা হিদায়াতপ্রাপ্ত জামাতের উল্লেখপূর্বক বলেন, তাদেরকে আল্লাহ সৎপথে পরিচালিত করেছেন। কাজেই তুমি তাদের পথের অনুসরণ কর (সূরা আনআম ৬ : ৯০)। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

২১. আর তাদেরকে যখন বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন তোমরা তা অনুসরণ কর। তারা বলে, বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তারই অনুসরণ করব। শয়তান যদি তাদেরকে জ্বলন্ত আগুনের দিকে ডাকে, তবুও কি? (তারা পিতৃ পুরুষদের অনুসরণ করবে?)

তাফসীরে আহসানুল বায়ান

(২১) আর যখন তাদেরকে বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তোমরা তার অনুসরণ কর’, তখন তারা বলে, ‘আমাদের বাপ-দাদাকে যাতে পেয়েছি আমরা তো তাই মেনে চলব।’(1) যদিও শয়তান তাদেরকে দোযখ-যন্ত্রণার দিকে আহবান করে (তবুও কি তারা বাপ-দাদারই অনুসরণ করবে)?

(1) অর্থাৎ, আশ্চর্যের বিষয় হচ্ছে যে, তাদের নিকট না কোন জ্ঞান ও যুক্তিগ্রাহ্য প্রমাণ আছে, না কোন পথ প্রদর্শকের পথ-নির্দেশনা এবং না কোন আসমানী গ্রন্থ দ্বারা প্রমাণ। ঠিক যেন তারা যুদ্ধ করে অথচ তাদের হাতে কোন তরবারিও নেই।