ওয়া ক-লাল্লাযীনা ঊতুল ‘ইলমা ওয়াল ঈমা-না লাকাদ লাবিছতুম ফী কিতা-বিল্লা-হি ইলা-ইয়াওমিল বা‘ছি ফাহা-যা-ইয়াওমুল বা‘ছিওয়ালা-কিন্নাকুম কনতুম লা-তা‘লামূন।উচ্চারণ
কিন্তু যাদেরকে ঈমান ও জ্ঞানের সম্পদ দান করা হয়েছিল তারা বলবে, তোমরা তো আল্লাহর লিখিত বিধানে হাশরের দিন পর্যন্ত অবস্থান করেছো, কাজেই এটিই সেই হাশরের দিন কিন্তু তোমরা জানতে না। তাফহীমুল কুরআন
আর যাদেরকে ইলম ও ঈমান দেওয়া হয়েছিল তারা বলবে, তোমরা তো আল্লাহর লেখা (তাকদীর) অনুসারে পুনরুত্থান দিন পর্যন্ত (বরযখে) অবস্থান করেছ। এটাই সেই পুনরুত্থান-দিবস। কিন্তু তোমরা তো বিশ্বাস করতে না।মুফতী তাকী উসমানী
কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবেঃ তোমরাতো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাইতো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতেনা।মুজিবুর রহমান
যাদের জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে, তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি। এটাই পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা তা জানতে না।মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হয়েছে তারা বলবে, ‘তোমরা তো আল্লাহ্ র বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাই তো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না।’ ইসলামিক ফাউন্ডেশন
আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, ‘তোমরা আল্লাহর বিধান মত পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আর এটি পুনরুত্থান দিবস। কিন্তু তোমরা জানতে না।’আল-বায়ান
আর যাদেরকে ঈমান ও জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে- তোমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। এটাই হল পুনরুত্থান দিবস কিন্তু তোমরা জানতে না।তাইসিরুল
আর যাদের জ্ঞান ও বিশ্বাস দেওয়া হয়েছে তারা বলবে -- "তোমরা তো আল্লাহ্র বিধান অনুসারে অবস্থান করেছিলে পুনরুত্থানের দিন পর্যন্ত, -- সেজন্য এই-ই হচ্ছে পুনরুত্থানের দিন, কিন্তু তোমরা না-জানা অবস্থায় রয়েছ।"মাওলানা জহুরুল হক
৫৬. আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে(১) তারা বলবে, অবশ্যই তোমরা আল্লাহর লিখা অনুযায়ী পুনরুত্থানের দিন পর্যন্ত অবস্থান করেছ। সুতরাং এটাই তো পুনরুত্থান দিন, কিন্তু তোমরা জানতে না।
(১) আল্লামা শানকীতী বলেন, এখানে যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে বলে, ফেরেশতাগণ, রাসূলগণ, নবীগণ, সৎবান্দাগণ সবই উদ্দেশ্য হতে পারে। (আদওয়াউল বায়ান)
(৫৬) কিন্তু যাদেরকে জ্ঞান ও বিশ্বাস দেওয়া হয়েছে তারা বলবে,(1) ‘তোমরা তো আল্লাহর বিধানে(2) পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ।(3) এটিই তো পুনরুত্থান দিবস; কিন্তু তোমরা জানতে না।’ (4)
(1) যেমন তারা পৃথিবীতেও বুঝিয়েছিল।
(2) كتاب الله (আল্লাহর বিধান) বলতে আল্লাহর ইলম ও তাঁর ফায়সালা, অর্থাৎ ‘লাওহে মাহফূয’ উদ্দেশ্য।
(3) অর্থাৎ, জন্মদিন হতে কিয়ামতের দিন পর্যন্ত।
(4) তোমরা জানতে না যে, কিয়ামত আসবে বরং ঠাট্টা-বিদ্রূপ ও মিথ্যাজ্ঞান করে তা প্রতিষ্ঠিত হওয়ার দাবী করতে।