লিইয়াকফুরূ বিমাআ-তাইনা-হুম ওয়া লিইয়াতামাত্তা‘ঊ ফাছাওফা ইয়া‘লামূন।উচ্চারণ
যাতে আল্লাহ প্রদত্ত নাজাতের ওপর তার অনুগ্রহ অস্বীকার করতে এবং দুনিয়ার জীবনের মজা ভোগ করতে পারে। ১০৪ বেশ, শিগগীর তারা জেনে যাবে। তাফহীমুল কুরআন
আমি তাদেরকে যে নি‘আমত দিয়েছি, তারা তার অকৃতজ্ঞতা করতে থাকুক এবং লুটে নিক কিছু মজা! সেই সময় দূরে নয়, যখন তারা সবই জানতে পারবে।মুফতী তাকী উসমানী
তাদের প্রতি আমার দান তারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে; অচিরেই তারা জানতে পারবে।মুজিবুর রহমান
যাতে তারা তাদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ-বিলাসে ডুবে থাকে। সত্বরই তারা জানতে পারবে।মাওলানা মুহিউদ্দিন খান
যাতে এদের প্রতি আমার দান এরা অস্বীকার করে এবং ভোগ-বিলাসে মত্ত থাকে ; অচিরেই এরা জানতে পারবে ! ইসলামিক ফাউন্ডেশন
যাতে আমি তাদেরকে যা দিয়েছি, তা তারা অস্বীকার করতে পারে এবং তারা যেন ভোগ-বিলাসে মত্ত থাকতে পারে। অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে।আল-বায়ান
যার ফলে তাদের প্রতি আমার দানকে তারা অস্বীকার করে আর ভোগ বিলাসে ডুবে থাকে। শীঘ্রই তারা জানতে পারবে!তাইসিরুল
ফলে আমরা তাদের যা দান করেছিলাম তারা যেন তা অস্বীকার করতে পারে এবং ভোগবিলাসে মেতে উঠতে পারে। সুতরাং অচিরেই তারা জানতে পারবে।মাওলানা জহুরুল হক
১০৪
ব্যাখ্যার জন্য দেখুন, তাফহীমুল কুরআন, সূরা আল আন’আম ২৯ ও ৪১ ; সূরা ইউসুফ ২৯ ও ৩১ এবং সূরা বনী ইসরাঈল ৮৪ টীকা।
৬৬. আমরা তাদেরকে যা দিয়েছি, তার সাথে কুফরী করার এবং ভোগ-বিলাসে মত্ত থাকার উদ্দেশ্যে; সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে।
(৬৬) ফলে ওরা ওদের প্রতি আমার দান অস্বীকার করে এবং ভোগ-বিলাসে মত্ত থাকে।(1) সুতরাং অচিরেই ওরা জানতে পারবে।
(1) لِيَكفُرُا তে ل অক্ষরটি لامِ كَي যা কারণ বর্ণনা করার জন্য ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ পরিত্রাণ পাওয়ার পর তাদের শিরক এই জন্য যে, তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করবে এবং পৃথিবীতে মজা লুটবে। কারণ যদি তারা অকৃতজ্ঞতা না করত, তাহলে ইখলাস ও একনিষ্ঠতার উপর অটল থাকত এবং শুধুমাত্র এক আল্লাহকেই সর্বদা ডাকত। অনেকের নিকট এখানে لام পরিণতি বর্ণনার জন্য ব্যবহার হয়েছে। অর্থাৎ, যদিও তাদের কুফরী করার উদ্দেশ্য ছিল না। কিন্তু পুনরায় শিরক করার পরিণতিই হল কুফরী।