وَإِبۡرَٰهِيمَ إِذۡ قَالَ لِقَوۡمِهِ ٱعۡبُدُواْ ٱللَّهَ وَٱتَّقُوهُۖ ذَٰلِكُمۡ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ

ওয়া ইবর-হীমা ইযক-লা লিকাওমিহি‘বুদুল্লা-হা ওয়াত্তাকূহু যা-লিকুম খাইরুল্লাকুম ইন কুনতুম তা‘লামূন।উচ্চারণ

আর ইবরাহীমকে পাঠাই ২৬ যখন সে তার সম্প্রদায়কে বলে, “আল্লাহর বন্দেগী করো এবং তাঁকে ভয় করো। ২৭ এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা জানো। তাফহীমুল কুরআন

এবং আমি ইবরাহীমকে পাঠালাম, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, আল্লাহর ইবাদত কর ও তাঁকে ভয় কর। এটাই তোমাদের পক্ষে শ্রেয়, যদি তোমরা জ্ঞান রাখ।মুফতী তাকী উসমানী

স্মরণ কর ইবরাহীমের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁকে ভয় কর, তোমাদের জন্য এটাই শ্রেয় যদি তোমরা জানতে।মুজিবুর রহমান

স্মরণ কর ইব্রাহীমকে। যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন; তোমরা আল্লাহর এবাদত কর এবং তাঁকে ভয় কর। এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বোঝ।মাওলানা মুহিউদ্দিন খান

স্মরণ কর ইব্রাহীমের কথা, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা আল্লাহ্ র ‘ইবাদত কর এবং তাঁকে ভয় কর ; তোমাদের জন্যে এটাই শ্রেয় যদি তোমরা জানতে ! ইসলামিক ফাউন্ডেশন

আর (স্মরণ কর) ইবরাহীমকে, যখন সে তার কওমকে বলেছিল, ‘তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁর তাকওয়া অবলম্বন কর; এটি তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জান’।আল-বায়ান

স্মরণ কর যখন ইবরাহীম তার সম্প্রদায়কে বলেছিল- ‘তোমরা আল্লাহর ‘ইবাদাত কর আর তাঁকে ভয় কর। এটাই তোমাদের জন্য কল্যাণকর, তোমরা যদি জানতে!তাইসিরুল

আর ইব্রাহীমকে, -- স্মরণ করো! তিনি তাঁর লোকদের বলেছিলেন -- "আল্লাহ্‌র এবাদত কর ও তাঁকে ভয়ভক্তি কর, এটিই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৬

তুলনামূলক অধ্যয়নের জন্য দেখুন, সূরা আল বাকারাহ-১৫, ১৬ ও ৩৫; আলে ইমরান-৭; আল আন’আম-০৯ ;হূদ-৭ ; ইবরাহীম-৬; আল হিজর-৪; মারয়াম-৩; আল আম্বিয়া-৫; আশ শু’আরা-৫ আস সাফ্‌ফাত-৩; আয্‌ যুখরুফ-৩; এবং আয যারিয়াত-২ রুকু’সমূহ।

২৭

অর্থাৎ তার সাথে কাউকে শরীক এবং তার নাফরমানী করতে ভয় করো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৬. আর স্মরণ করুন ইবরাহীমকে(১), যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তার তাকওয়া অবলম্বন কর; তোমাদের জন্য এটাই উত্তম। যদি তোমরা জানতে!

(১) এখানে ইবরাহীম আলাইহিস সালাম-এর কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি অনেক কঠিন অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হন। নমরূদের অগ্নি, অতঃপর শাম থেকে হিজরত করে তরুলতাহীন জনশূন্য প্রান্তরে অবস্থান, আদরের দুলালকে যবেহ করার ঘটনা ইত্যাদি। ইবরাহীম আলাইহিস সালাম-এর কাহিনী প্রসঙ্গে লুত আলাইহিস সালাম ও তার উম্মতের ঘটনাবলী এবং সূরার শেষ পর্যন্ত অন্য কয়েকজন নবী ও তাদের উম্মতের অবস্থা এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মতে মুহাম্মদীর সান্ত্বনার জন্যে এবং তাদেরকে দ্বীনের কাজে দৃঢ়পদ রাখার জন্যে বর্ণিত হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান

(১৬) স্মরণ কর ইব্রাহীমের কথা, যখন সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘তোমরা আল্লাহর উপাসনা কর এবং তাঁকে ভয় কর; তোমাদের জন্য এটিই শ্রেয় যদি তোমরা জানতে।