ওয়া ইয়াওমা ইউনা-দীহিম ফাইয়াকূলুআইনা শুরকাইয়াল্লাযীনা কুনতুম তাঝ‘উমূন।উচ্চারণ
(তারা যেন স্মরণ রাখে) সেদিনে কথা যখন তিনি তাদেরকে ডাকবেন, তারপর তাদেরকে জিজ্ঞেস করবেন, “কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক মনে করতে? তাফহীমুল কুরআন
এবং সেই দিন (-কে ভুলো না) যখন তিনি তাদেরকে (অর্থাৎ মুশরিকদেরকে) ডেকে বলবেন, কোথায় আমার (প্রভুত্বের) শরীকগণ, যাদের (শরীক হওয়ার) দাবি তোমরা করতে?মুফতী তাকী উসমানী
সেদিন তিনি তাদেরকে আহবান করে বলবেনঃ তোমরা যাদেরকে শরীক গণ্য করতে তারা কোথায়?মুজিবুর রহমান
যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে, তারা কোথায়?মাওলানা মুহিউদ্দিন খান
সেই দিন তিনি এদেরকে আহ্বান করে বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা কোথায় ?’ ইসলামিক ফাউন্ডেশন
আর সেদিন তিনি তাদের ডাকবেন। অতঃপর বলবেন, ‘তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়’?আল-বায়ান
সেদিন তিনি তাদেরকে ডাক দিবেন এবং বলবেন- ‘তোমরা যাদেরকে আমার শরীক মনে করতে তারা কোথায়?’তাইসিরুল
আর সেইদিন তিনি ওদের ডাকবেন ও বলবেন -- "কোথায় আমার অংশীদাররা যাদের তোমরা উদ্ভাবন করতে?"মাওলানা জহুরুল হক
৭৪. আর সেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন, তোমরা যাদেরকে আমার শরীক গণ্য করতে তারা কোথায়?
(৭৪) সেদিন ওদেরকে আহবান করে বলা হবে, ‘তোমরা যাদেরকে আমার অংশী মনে করতে তারা কোথায়?’