قُلۡ فَأۡتُواْ بِكِتَٰبٖ مِّنۡ عِندِ ٱللَّهِ هُوَ أَهۡدَىٰ مِنۡهُمَآ أَتَّبِعۡهُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

কুল ফা’তূবিকিতা-বিম মিন ‘ইনদিল্লা-হি হুওয়া আহদা-মিনহুমাআত্তাবি‘হু ইন কুনতুম সাদিকীন।উচ্চারণ

(হে নবী!) তাদেরকে বলো, “বেশ, যদি তোমরা সত্যবাদী হও, তাহলে আনো আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব, যা এ দু’টির চাইতে বেশী হিদায়াতদানকারী হবে; আমি তারই অনুসরণ করবো।” ৭০ তাফহীমুল কুরআন

(তাদেরকে) বল, আচ্ছা, তোমরা যদি সত্যবাদী হও, তবে আল্লার পক্ষ থেকে এমন কোন কিতাব আনয়ন কর, যা এ দু’টি অপেক্ষা বেশি হেদায়াত সম্বলিত। তাহলে আমি তার অনুসরণ করব।মুফতী তাকী উসমানী

বলঃ তোমরা সত্যবাদী হলে আল্লাহর নিকট হতে এক কিতাব আনয়ন কর, যে পথ নির্দেশ এতদুভয় হতে উৎকৃষ্টতর হবে, আমি সেই কিতাব অনুসরণ করব।মুজিবুর রহমান

বলুন, তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোন কিতাব আন, যা এতদুভয় থেকে উত্তম পথপ্রদর্শক হয়। আমি সেই কিতাব অনুসরণ করব।মাওলানা মুহিউদ্দিন খান

বল, ‘তোমরা সত্যবাদী হলে আল্লাহ্ র নিকট হতে এক কিতাব আনয়ন কর, যা পথনির্দেশে এতদুভয় হতে উৎকৃষ্টতর হবে ; আমি সে কিতাব অনুসরণ করব।’ ইসলামিক ফাউন্ডেশন

বল, ‘তাহলে তোমরা আল্লাহর কাছ থেকে এমন একটি কিতাব নিয়ে আস যা এ দু’টো কিতাব থেকে উৎকৃষ্ট; আমি তারই অনুসরণ করব, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক’।আল-বায়ান

বল, তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহর নিকট হতে এমন কিতাব নিয়ে এসো যা সত্যপথ নির্দেশ করার ব্যাপারে এ দু’ (কিতাব) হতে অধিক উৎকৃষ্ট, আমি সে কিতাবের অনুসরণ করব।তাইসিরুল

তুমি বলো -- "তবে আল্লাহ্‌র কাছ থেকে একখানা ধর্মগ্রন্থ নিয়ে এস যা এই দুইখানার চাইতেও ভাল পথনির্দেশক, আমিও তা অনুসরণ করব, যদি তোমরা।"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৭০

অর্থাৎ আমাকে তো হিদায়াতের অনুসরণ করতে হবে। তবে শর্ত হচ্ছে, তা কারো মনগড়া হলে হবে না। বরং হতে হবে আল্লাহর পক্ষ থেকে প্রকৃত ও যথার্থ হিদায়াত। যদি তোমাদের কাছে এমন কোন কিতাব থাকে যা কুরআন ও তাওরাতের চাইতে ভালো পথনির্দেশনা দিতে পারে তাহলে তোমরা তাকে লুকিয়ে রেখেছো কেন? তাকে সবার সামনে নিয়ে এসো। আমি বিনা দ্বিধায় তার বিধান মেনে চলবো।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪৯. বলুন, তোমরা সত্যবাদী হলে আল্লাহর কাছ থেকে এক কিতাব নিয়ে আস, যা পথনির্দেশে এ দুটি থেকে উৎকৃষ্ট হবে; আমি সে কিতাব অনুসরণ করব।

তাফসীরে আহসানুল বায়ান

(৪৯) বল, ‘তোমরা সত্যবাদী হলে আল্লাহর নিকট হতে এক গ্রন্থ আনয়ন কর যা পথনির্দেশে এ দু’টি হতে উৎকৃষ্ট হবে; আমি সে গ্রন্থ অনুসরণ করব।’ (1)

(1) যদি তোমরা নিজেদের দাবীতে সত্যবাদী হও যে, কুরআন ও তাওরাত উভয়ই যাদু, তাহলে তোমরা অন্য এক আল্লাহ প্রদত্ত গ্রন্থ পেশ কর; যা উক্ত উভয়ের তুলনায় বেশি সুপথ-নির্দেশক, আমি তার অনুসরণ করব। কারণ, আমি তো সুপথের অনুসন্ধানকারী ও অনুসরণকারী।