إِنَّ رَبَّكَ يَقۡضِي بَيۡنَهُم بِحُكۡمِهِۦۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡعَلِيمُ

ইন্না রব্বাকা ইয়াকদী বাইনাহুম বিহুকমিহী ওয়া হুওয়াল ‘আঝীঝুল ‘আলীম।উচ্চারণ

নিশ্চয়ই (এভাবে) তোমার রব তাদের মধ্যেও ৯৫ নিজের হুকুমের মাধ্যমে ফায়সালা করে দেবেন, তিনি পরাক্রমশালী ও সবকিছু জানেন। ৯৬ তাফহীমুল কুরআন

নিশ্চয়ই তোমার প্রতিপালক তাদের মধ্যে নিজ সিদ্ধান্ত অনুযায়ী ফায়সালা করবেন। তিনি অতি ক্ষমতাবান, সর্বজ্ঞ।মুফতী তাকী উসমানী

তোমার রাব্ব নিজ সিদ্ধান্ত অনুযায়ী তাদের মধ্যে ফাইসালা করে দিবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।মুজিবুর রহমান

আপনার পালনকর্তা নিজ শাসনক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী, সুবিজ্ঞ।মাওলানা মুহিউদ্দিন খান

তোমার প্রতিপালক তো তাঁর বিধান অনুযায়ী এদের মধ্যে ফায়সালা করে দিবেন। তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তোমার রব নিজের বিচার-প্রজ্ঞা দ্বারা তাদের মধ্যে ফয়সালা করে দেবেন; আর তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ।আল-বায়ান

তোমার প্রতিপালক তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন আর তিনি প্রবল পরাক্রান্ত, সর্বজ্ঞানের অধিকারী।তাইসিরুল

নিঃসন্দেহ তোমার প্রভু তাঁর হুকুম মোতাবেক তাদের মধ্যে মীমাংসা করে দেবেন, আর তিনিই মহাশক্তিশালী, সর্বজ্ঞাতা।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

৯৫

অর্থাৎ কুরাইশ বংশীয় কাফের ও মু’মিনদের মধ্যে।

৯৬

অর্থাৎ তাঁর ফায়সালা প্রবর্তন করার পথে কোন শক্তি বাঁধা দিতে পারে না এবং তাঁর ফায়সালার মধ্যে কোন ভুলের সম্ভাবনাও নেই।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৭৮. আপনার রব তো তাঁর বিধান অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। আর তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।

তাফসীরে আহসানুল বায়ান

(৭৮) তোমার প্রতিপালক অবশ্যই নিজ সিদ্ধান্ত অনুযায়ী ওদের মধ্যে মীমাংসা করে দেবেন।(1) তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ।

(1) কিয়ামত দিবসে ওদের মতভেদের ফায়সালা করে দিয়ে ন্যায় ও অন্যায়কে পৃথক করে দেবেন। আর সেই অনুযায়ী শান্তি ও শাস্তির ব্যবস্থা করবেন। অথবা তারা তাদের কিতাবে যেসব পরিবর্তন ও হেরফের করেছে তা পৃথিবীতেই প্রকাশ করে দিয়ে তাদের মধ্যে ফায়সালা করে দেবেন।