ওয়া ইন্নাহূলাহুদাওঁ ওয়া রহমাতুল লিলমু’মিনীন।উচ্চারণ
আর এ হচ্ছে পথ নির্দেশনা ও রহমত মু’মিনদের জন্য। ৯৪ তাফহীমুল কুরআন
নিশ্চয়ই এটা ঈমানদারদের জন্য হেদায়াত ও রহমত।মুফতী তাকী উসমানী
আর নিশ্চয়ই এটি মু’মিনদের জন্য হিদায়াত ও রাহমাত।মুজিবুর রহমান
এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্যে হেদায়েত ও রহমত।মাওলানা মুহিউদ্দিন খান
এবং নিশ্চয়ই এটা মু’মিনদের জন্যে হিদায়াত ও রহমত। ইসলামিক ফাউন্ডেশন
আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হিদায়াত ও রহমত।আল-বায়ান
আর তা নিশ্চিতই মু’মিনদের জন্য সঠিক পথের দিশারী ও রহমত।তাইসিরুল
আর এটি আলবৎ মুমিনদের জন্য এক পথনির্দেশ ও করুণা।মাওলানা জহুরুল হক
৯৪
অর্থাৎ তাদের জন্য যারা এ কুরআনের দাওয়াত গ্রহণ করে এবং কুরআন যা পেশ করছে তা মেনে নেয়। এ ধরণের লোকেরা তাদের জাতি যে গোমরাহীতে লিপ্ত রয়েছে তা থেকে রক্ষা পাবে। এ কুরআনের বদৌলতে তারা জীবনের সহজ-সরল পথ লাভ করবে এবং তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হবে। কুরাইশ বংশীয় কাফেররা এর কল্পনাও আজ করতে পারে না। এ অনুগ্রহের বারিধারাও মাত্র কয়েক বছর পরই দুনিয়াবাসী দেখে নিয়েছে। দুনিয়াবাসী দেখেছে, যেসব লোক আরব মরুর এক অখ্যাত অজ্ঞাত এলাকায় অবহেলিত জীবন যাপন করছিল এবং কুফুরী জীবনে বড়জোর একদল সফল নিশাচর দস্যু হতে পারতো তারাই এ কুরআনের প্রতি ঈমান আনার পর সহসাই সারা দুনিয়ার একটি বিশাল ভূখণ্ডের শাসনকর্তায় পরিণত হয়ে গেছে।
৭৭. আর নিশ্চয় এটি মুমিনদের জন্য হেদায়াত ও রহমত।
(৭৭) এবং নিশ্চয়ই এ বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও করুণা। (1)
(1) মু’মিন ও বিশ্বাসীদেরকে এই জন্য খাস করা হয়েছে, কারণ তারাই কুরআন দ্বারা উপকৃত হয়। আর তাদের মধ্যে ঐ সকল বানী ইস্রাঈলও শামিল যারা ঈমান এনেছিল।