ফালাম্মা- জাআতহুম আ-য়া-তুনা-মুবসিরতান ক-লূহা-যা-ছিহরুম মুবীন।উচ্চারণ
কিন্তু যখন আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ তাদের সামনে এসে গেলো তখন তারা বলল, এতো সুস্পষ্ট যাদু। তাফহীমুল কুরআন
তারপর যখন তাদের নিকট আমার নিদর্শনসমূহ পৌঁছল, যা ছিল দৃষ্টি উন্মোচনকারী, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট যাদু। মুফতী তাকী উসমানী
অতঃপর যখন তাদের নিকট আমার স্পষ্ট আয়াত এলো তখন তারা বললঃ এটাতো সুস্পষ্ট যাদু।মুজিবুর রহমান
অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জল নিদর্শনাবলী আগমন করল, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর যখন এদের নিকট আমার স্পষ্ট নিদর্শন এলো, এরা বলল, ‘এটা সুস্পষ্ট জাদু।’ ইসলামিক ফাউন্ডেশন
তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসল, তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট যাদু।আল-বায়ান
অতঃপর যখন তাদের কাছে আমার দৃশ্যমান নিদর্শন আসল, তারা বলল- ‘এটা স্পষ্ট যাদু।তাইসিরুল
তারপর যখন আমাদের নিদর্শনগুলো তাদের কাছে এল দর্শনীয়ভাবে, তারা বললে -- "এ তো পরিস্কার জাদু।"মাওলানা জহুরুল হক
অর্থাৎ এসব নিদর্শন তো এমন, যা দ্বারা তাদের দৃষ্টি খুলে যাওয়ার কথা ছিল, ফলে তারা হিদায়াতের পথ চিনতে পারত ও মিথ্যা হতে সত্যের পার্থক্য চাক্ষুষ দেখতে পেত। কিন্তু তারা এমনই অহংকারী ও হঠকারী সম্প্রদায় যে, সে নিদর্শন দ্বারা শিক্ষাগ্রহণ তো করলই না, উল্টো তাকে যাদু ঠাওরিয়ে প্রত্যাখ্যান করল। -অনুবাদক
১৩. অতঃপর যখন তাদের কাছে আমাদের নিদর্শনসমূহ দৃশ্যমান হল, তারা বলল, এটা সুস্পষ্ট জাদু।
(১৩) অতঃপর যখন ওদের নিকট আমার উজ্জ্বল(1) নিদর্শনসমূহ এল, তখন ওরা বলল, ‘এ সুস্পষ্ট যাদু।’
(1) مُبْصِرَة অর্থাৎ, সুস্পষ্ট, উজ্জ্বল অথবা এটি কর্তৃকারক কর্মকারকের অর্থে ব্যবহার হয়েছে। (সুস্পষ্টকারী = সুস্পষ্ট)