وَإِنَّكَ لَتُلَقَّى ٱلۡقُرۡءَانَ مِن لَّدُنۡ حَكِيمٍ عَلِيمٍ

ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআ-না মিল্লাদুন হাকীমিন ‘আলীম।উচ্চারণ

আর (হে মুহাম্মাদ!) নিঃসন্দেহে তুমি এ কুরআন লাভ করছো এক প্রাজ্ঞ ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। তাফহীমুল কুরআন

এবং (হে নবী!) নিশ্চয়ই এ কুরআন তোমাকে দেওয়া হয়েছে সেই সত্তার পক্ষ হতে যিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ ।মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই তোমাকে আল কুরআন দেয়া হয়েছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট হতে।মুজিবুর রহমান

এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময়, জ্ঞানময় আল্লাহর কাছ থেকে।মাওলানা মুহিউদ্দিন খান

নিশ্চয়ই তোমাকে আল-কুরআন দেওয়া হচ্ছে প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট হতে। ইসলামিক ফাউন্ডেশন

আর নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে আল-কুরআনপ্রাপ্ত।আল-বায়ান

নিশ্চয় তোমাকে কুরআন দেয়া হয়েছে মহাবিজ্ঞ সর্বজ্ঞের নিকট হতে।তাইসিরুল

আর অবশ্য তুমি, -- তোমাকেই তো কুরআন পাওয়ানো হয়েছে পরম জ্ঞানী সর্বজ্ঞাতার তরফ থেকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ এ কুরআনে যেসব কথা বলা হচ্ছে এগুলো কোন উড়ো কথা নয়। এগুলো কোন মানুষের আন্দাজ অনুমান ও মতামত ভিত্তিকও নয়। বরং এক জ্ঞানবান প্রাজ্ঞ সত্তা এগুলো নাযিল করছেন। তিনি নিজের সৃষ্টির প্রয়োজন ও কল্যাণ এবং তার অতীত, বর্তমান, ভবিষ্যত সম্পর্কে পুরোপুরি জানেন। বান্দাদের সংশোধন ও পথনির্দেশনার জন্য তাঁর জ্ঞান সর্বোত্তম কৌশল ও ব্যবস্থা অবলম্বন করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ কাফেরদের অভিযোগ-আপত্তিতে কর্ণপাত করো না। তাদেরকে তাদের গোমরাহির মধ্যে পড়ে থাকতে দাও। যে যাই বলুক, এ কুরআন সর্বজ্ঞ প্রজ্ঞাময় আল্লাহর তরফ থেকেই অবতীর্ণ, যিনি হেকমত ও প্রজ্ঞার সাথে মহাবিশ্বের সৃষ্টি ও পরিচালনা করছেন এবং তিনি ভালোভাবেই জানেন কিসে মানুষের কল্যাণ ও সফলতা। আর তারই ভিত্তিতে তিনি কল্যাণের নির্দেশনা সম্বলিত এ মহাগ্রন্থ আপনার প্রতি নাযিল করেছেন। এ আয়াতটি সূরার পরবর্তী আলোচনার ভূমিকাস্বরূপ। এরপর অতীতের বিভিন্ন নবী ও জাতিসমূহের ঘটনা উল্লেখ করা হয়েছে, যা একদিকে আল্লাহ তাআলার অপার হিকমত ও জ্ঞানের পরিচয় বহন করে এবং অন্যদিকে তাঁর ভেতর মুমিনদের জন্য রয়েছে ঈমানী শক্তি সঞ্চয়ের রসদ ও অবিশ্বাসীদের জন্য অশুভ পরিণতির সতর্কবাণী। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

৬. আর নিশ্চয় আপনি আল-কুরআন প্রাপ্ত হচ্ছেন প্রজ্ঞাময়, সর্বজ্ঞের নিকট থেকে।(১)

(১) অর্থাৎ এ কুরআনে যেসব কথা বলা হচ্ছে এগুলো কোন উড়ো কথা নয়। এগুলো কোন মানুষের আন্দাজ অনুমান ও মতামত ভিত্তিকও নয়। বরং এক জ্ঞানবাদ প্রাজ্ঞ সত্তা এগুলো নাযিল করেছেন। যাঁর সমস্ত আদেশ-নিষেধে রয়েছে প্রাজ্ঞতা। তিনি নিজের সৃষ্টির প্রয়োজন ও কল্যাণ এবং তার অতীত, বর্তমান, ভবিষ্যত, অনুরূপ ছোট বড় সবকিছু সম্পর্কে পুরোপুরি জানেন। বান্দাদের সংশোধন ও পথনির্দেশনার জন্য তাঁর জ্ঞান সর্বোত্তম কৌশল ও ব্যবস্থা অবলম্বন করে। তাঁর পাঠানো যাবতীয় সংবাদ কেবল সত্য আর সত্য। তাঁর দেয়া যাবতীয় বিধান ইনসাফপূর্ণ ও ন্যায়ানুগ। যেমন অন্য আয়াতে বলেছেন, “আর সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রব-এর বাণী পরিপূর্ণ।” (সূরা আল-আন’আম: ১১৫) (ইবন কাসীর)

তাফসীরে আহসানুল বায়ান

(৬) নিশ্চয় তোমাকে প্রজ্ঞাময়, সর্বজ্ঞ আল্লাহর নিকট হতে কুরআন দেওয়া হচ্ছে।