ওয়া তাওয়াক্কাল ‘আলাল ‘আঝীঝির রহীম।উচ্চারণ
আর সেই পরাক্রান্ত ও দয়াময়ের উপর নির্ভর করো ১৩৭ তাফহীমুল কুরআন
আর ভরসা রাখ মহাপরাক্রমশালী, পরম দয়ালু, (আল্লাহ)-এর প্রতিমুফতী তাকী উসমানী
তুমি নির্ভর কর পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর।মুজিবুর রহমান
আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,মাওলানা মুহিউদ্দিন খান
তুমি নির্ভর কর পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহ্ র ওপর, ইসলামিক ফাউন্ডেশন
‘আর তুমি মহাপরাক্রমশালী পরম দয়ালুর উপর তাওয়াক্কুল কর,আল-বায়ান
আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর কর;তাইসিরুল
আর তুমি নির্ভর কর মহাশক্তিশালী, অফুরন্ত ফলদাতার উপরে, --মাওলানা জহুরুল হক
১৩৭
অর্থাৎ দুনিয়ার বৃহত্তম শক্তিরও পরোয়া করো না এবং মহাপরাক্রমশালী ও দয়াময় সত্তার উপর নির্ভর করে কাজ করে যাও। তাঁর পরাক্রমশালী হওয়াই একথার নিশ্চয়তা বিধান করে যে, যার পেছনে তাঁর সমর্থন আছে তাকে দুনিয়ায় কেউ হেয় প্রতিপন্ন করতে পারে না। আর তাঁর দয়াময় হওয়া এ নিশ্চিন্ততার জন্য যথেষ্ট যে, তাঁর জন্য যে ব্যক্তি সত্যের ঝাণ্ডা বুলন্দ করার কাজে জীবন উৎসর্গ করবে তার প্রচেষ্টাকে তিনি কখনো নিষ্ফল হতে দেবেন না।
২১৭. আর আপনি নির্ভর করুন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর উপর,
(২১৭) তুমি নির্ভর কর পরাক্রমশালী, পরম দয়ালুর উপর।