كَذَّبَتۡ قَوۡمُ لُوطٍ ٱلۡمُرۡسَلِينَ

কাযযাবাত কাওমুলূতিনিল মুরছালীন।উচ্চারণ

লূতের জাতি রসূলদের প্রতি মিথ্যারোপ করলো। ১০৭ তাফহীমুল কুরআন

লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল।মুফতী তাকী উসমানী

লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল।মুজিবুর রহমান

লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।মাওলানা মুহিউদ্দিন খান

লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল, ইসলামিক ফাউন্ডেশন

লূতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল।আল-বায়ান

লূতের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করেছিল।তাইসিরুল

আর লূতের লোকদল রসূলগণকে প্রত্যাখ্যান করেছিল।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১০৭

তুলনামূলক অধ্যয়নের জন্য দেখুন সূরা আল আ’রাফ ৮০-৮৪, হূদ ৭৪-৮৩, আল হিজর ৫৭-৭৭, আল আম্বিয়া ৭১-৭৫, আন নামল ৫৪-৫৮, আল আনকাবুত ২৮-৩৫, আস্ সাফফাত ১৩৩-১৩৮ এবং আল কামার ৩৩-৩৯ আয়াত।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৬০. লুতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,

তাফসীরে আহসানুল বায়ান

(১৬০) লূতের সম্প্রদায়(1) রসূলগণকে মিথ্যা মনে করেছিল।

(1) লূত (আঃ) ইবরাহীম (আঃ)-এর ভাই হারান বিন আযরের পুত্র ছিলেন। তাঁকে ইবরাহীমের জীবিতাবস্থায় নবী করে পাঠানো হয়েছিল। তাঁর জাতির লোক সাদূম ও আম্মূরাতে বাস করত। এই সব জনপদ ছিল শাম দেশের অন্তর্ভুক্ত।